কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ মিথ্যা তথ্য প্রদান করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আক্কাছ আলী পুত্র মোঃ আজিজুল হক।
রবিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন , গত ১ মার্চ জাকির হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য ও ক্ষতি করার জন্য এমন মিথ্যা সংবাদ সম্মেলন করেছে।
প্রকৃত ঘটনা হলো যে গত ৫ ডিসেম্বর সমিতির সকল সদস্যের উপস্থিতিতে আমাকে সভাপতি করে ৬ সদস্য বিশিষ্ট চাঁদ আলী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের একটি কমিটি গঠন করা হয়। সমিতির অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করার সময় সকল সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত সংবাদ সম্মেলনকারী মোঃ জাকির হোসেন এই সমিতির সদস্য থাকাকালিন সময় সমিতির আইন বর্হিভূত কাজ করায় তাকে বহিষ্কার করা হয়। বর্তমানে সে উক্ত সমিতির সদস্য পদেও অন্তর্ভুক্ত নেই। তারপরেও সে আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রপোগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঘোলহালিয়া গ্রামের মৃত লতিফ মিস্ত্রীর পুত্র মোঃ ফজলুর রহমান বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে চাকরি নেওয়ার সুবাদে এলাকায় হয়রানি মূলক বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন। তার নির্দেশে জাকির গংরা নাইলতোলা খালে অবৈধ ভাবে প্রবেশ করে লক্ষ লক্ষ টাকার মাছ মেরে নিয়েছে। তাছাড়া আমার খালের বাসায় আগুন দিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষীদের শাস্তির জন্য তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছে।
« কয়রায় বৈষম্যবিরােধী ছাত্র আন্দােলনের নব নির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন »
সম্পর্কিত সংবাদ
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সহজলভ্যবিস্তারিত…
গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬: গণপরিবহনে পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সুরক্ষায়বিস্তারিত…


