আশাশুনিতে প্রধান শিক্ষকদের  লিডারশীপ প্রশিক্ষণ উদ্বোধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ  আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে লিডারশীপ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টার প্রশিক্ষণ মিলনায়তনে রবিবার প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে ২৩ ফেব্রুয়ারী হতে ৮ মার্চ পর্যন্ত ১৪ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, ইউআরসি ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌরঙ্গ গাইন। সহায়ক কর্মকর্তার দায়িত্বে আছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। কোর্চ কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন, সহকারী ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন প্রধান শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানে একাডেমীক, প্রশাসনিক, পাঠদান পর্যবেক্ষণ, মনিটরিং, ফিডব্যাকসহ লিডারশীপ সুদৃঢ় করার কলা কৌশল নিয়ে আলোচনা ও বাস্তবে অনুধাবন করানো হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান