আশাশুনিতে মোবাইল কোর্টে অবৈধ বেহুন্দি ও নেটজাল আগুনে বিনষ্ট
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনির খোলপেটুয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি অবৈধ জাল জব্দ ও জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। শনিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আশাশুনির বৃহত্তর খোলপেটুয়া নদীর ঘোলা অঞ্চলে অভিযান পরিচালনা করা হয়। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব এইচ এম খালিদ ইফতেখার, জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এবং বাংলাদেশ নৌবাহিনী ও আনসার সদস্যদের উপস্থিতে নদী থেকে অবৈধ ৫টি মশারী জাল ও ২টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জালগুলোর অনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। নদীটিতে একের পর এক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে মালামাল জব্দ করা হলেও জাল দিয়ে মাছ ধরার অবৈধ তৎপরতা বন্ধ হচ্ছেনা।
« আশাশুনিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি »
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র্যালি ও পথ সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ওবিস্তারিত…
আশাশুনিতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষেবিস্তারিত…


