কয়রায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কয়রা(খুলনা)প্রতিনিধি :: দৈনিক যুগান্তর পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধির আয়োজনে পত্রিকার রজত জয়ন্তী উৎসব পাতিল হয়েছে।
রজত জয়ন্তী পালন উপলক্ষে  বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের হলরুমে কেককাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তর পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াছাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
এ উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক  দিনকালের প্রতিনিধি মোঃ শরিফুল আলম।  অনুষ্ঠানে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ হাসান ও কয়রা কৃষি ব্যংকের ব্যাবস্থাপক মোঃ ওহিদুজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  সাংবাদিক আলহাজ্ব  সদর উদ্দিন আহমেদ, মোহাঃ হুমায়ুন কবির, আব্দুল খালেক, শেখ মনিরুজ্জামান মনু, এস এমএ রউফ, এস এম নুরুল আমিন নাহিন, জিএম নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, শেখ কওছার আলম, জিয়াউর রহমান ঝন্টু, মোঃ ফরহাদ হোসেন, অরবিন্দ কুমার মন্ডল, মজিবার রহমান,মিজানুর রহমান লিটন, মিজানুর রহমান লিটন, ফারুক আজম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোশাররফ হোসেন রাতুল মারুফ হোসেন প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত