আশাশুনি প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনি প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। রবিবার প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেস ক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব ছহিল উদ্দিন, ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী গাউছুল হোসেন রাজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল হান্নান, প্রভাষক রবিউল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, প্রধান শিক্ষক আবু সাদেক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক প্রমূখ।
স্মরণ সভায় প্রয়াত সাংবাদিক মাষ্টার একেএম এমদাদুল হক, ডাঃ আবুল বাসার, বাহাবুল হাসনাইন, রমেশ চন্দ্র বসাক, মামুনুর রশিদ, স ম জালাল উদ্দীন ও ডাঃ আশুতোষ রায় এর মরণোত্তর সন্মাননা প্রদান করা হয়।
সভায় প্রয়াত সাংবাদিক জালাল উদ্দীনের স্ত্রী ও বাহবুল হাসনাইনের কন্যা আলোচনা রাখেন। আলোচনা শেষে মরহুম সাংবাদিকদের পরিবারের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
সবশেষে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ ফেরদাউস হাসান।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ সভাপতি আলী নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সদস্য ফায়জুল কবির, শেখ আরাফাত হোসেন, বোরহান উদ্দিন বুলু, জগদীশ চন্দ্র সানা, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, আরিফুল ইসলাম, ইয়াসিন আরাফাত ভ্যানিশ, আবু হাসান চঞ্চল, আলহাজ্ব আব্দুর রব প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের উদ্যোগে ২০২৫ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও বিলি করা হয়।
« অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৫ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আনুলিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি।।আশাশুনি উপজেলা পরিষদে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদবিস্তারিত…
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান।।শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আশাশুনি উপজেলার বুধহাটায় বিক্ষোভ মিছিল ওবিস্তারিত…


