খুলনায় সাবেক পুলিশ কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড
নিউজ ডেস্ক :: খুলনায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) মো: আলী আকবর শেখকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম এ রায় প্রদান করেন। এ সময় আলী আকবার শেখ আদালতে উপস্থিত ছিলেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, আলী আকবার শেখ সর্বশেষ মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ২০১৬ সালের ২২ মার্চ পুলিশ কর্মকর্তা আলী আকবরের বিরুদ্ধে এক কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদক জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন। খুলনা থানার মামলা নম্বর-২৫ (তারিখ : ২২/০৩/১৬)।
মামলার তদন্ত শেষে আলী আকবারকে অভিযুক্ত করে ২০১৭ সালের ২০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক নাজমুল হাসান।
সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারাবিস্তারিত…
কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে রবিবার (১৬বিস্তারিত…


