ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বেনাপোলে আটক
বেনাপোল প্রতিনিধি :: ভারতে পালিয়ে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে। আটক সুস্মিতা মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে। চিকিৎসার জন্য সুস্মিতা পান্ডে আজ বিকালে পাসপোর্টে ভারতে যাচ্ছিলেন।
ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ কালে তাঁকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসাবে স্বীকার করেন। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
আটককৃতরা মাগুরার সাতদোহা এলাকার স্বপন পান্ডের মেয়ে সুস্মিতা ও সত্যজিত পান্ডে। তাদের কে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
« সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া মাহফিল (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেটে ব্রজবাকসা সালিফ-রামিনা একাডেমি সেমিফাইনালে উন্নীত »
সম্পর্কিত সংবাদ
বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক নিউজ :: বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিনবিস্তারিত…
নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে নুর মোহাম্মদ (১০) ও আরাফাত (১১) নামেবিস্তারিত…


