ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও গীতিকবি সংঘ বাংলাদেশ এর মধ্যে কর্পোরেট স্বাস্থ্যচুক্তি
নিউজ ডেস্ক ::গীতিকবি সংঘ বাংলাদেশ ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২৪ এই চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) একেএম সাহেদ হোসেন ও হেড অব কর্পোরেট নিতা চক্রবর্ত্তী এবং গীতিকবি সংঘ বাংলাদেশ এর সভাপতি আসিফ ইকবাল, সহ-সভাপতি মো. বাপ্পি খান ও সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন) সি.এফ. জামান ও সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) আমিনুল ইসলাম সুমন এবং গীতিকবি সংঘ বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক সীরাজুম মুনির ও অর্থ সম্পাদক এনামুল কবির সুজন।
চুক্তির আওতায় গীতিকবি সংঘ বাংলাদেশ-এর সকল সদস্য এবং তাদের পরিবার এখন থেকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।
« গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সোয়া কোটি ব্যক্তিকে সেবা দেয়া হচ্ছে : প্রধান উপদেষ্টা »
সম্পর্কিত সংবাদ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবারবিস্তারিত…
রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১বিস্তারিত…


