সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নিউজ ডেস্ক :: “সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিকস এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে সংগঠনের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, অন্তরকে সুস্থ করলে দেহ সুস্থ থাকবে। তিনি কুরআনের রেফারেন্স দিয়ে বলেন আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা আশ শামসে চন্দ্র- সূর্যে শপথ করে বলেছেন, “যে নিজেকে শুদ্ব করে,সে সফলকাম হয়। আর যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।” এ সময় তিনি আরো বলেন, আমরা যন্ত্রের মানুষ হয়ে যাচ্ছি। নিয়মিত আমাদের শরীর চর্চা করতে হবে, তাহলে ডায়াবেটিক থেকে দূরে থাকতে পারবো।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডায়াবেটিস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সহ-সভাপতি সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, সদস্য ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, ডা. মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার, পুলিশ হাসপাতালের ডা. আবু হোসাইন, ডায়াবেটিস এসোসিয়েশনের কোষাধক্ষ্য আলহাজ্ব মো. দ্বীন আলী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি। এ সময় আরো উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল বারী, অধ্যাপক আখতারুজ্জামান, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. খালিদ সাইফুল্লাহ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ও মেডিসিন ট্রেনিং ডা. সাকিব,সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালের হিসাব কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ।

আলোচনা সভা পূর্বে সাতক্ষীরা সার্কিট হাউজ হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে দিয়ে র‍্যালি শেষ হয় এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। সেই সাথে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়। এ সময় ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও ডায়াবেটিস হাসপাতালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন
  • ঝাউডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রধান শিক্ষক কাশেমের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ
  • সাতক্ষীরায় মাদকবিরোধী সমাবেশ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত