বিডিইউ উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিউজ  ডেস্ক  :: সফটওয়্যার প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর প্রতিনিধি দল।বুধবার (৩০ অক্টোবর) সকালে সফটওয়্যার প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রোগ্রাম বিষয়ে এ সাক্ষাৎ করেন তারা।

এ সময় জাইকা প্রজেক্ট ডিরেক্টর ক্যাটসুকি নাহো, বিডিইউ’র ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রপ্ত) মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন।জাইকা প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফকে জাইকার চলমান ‘B-TopSE’ প্রোগ্রামের প্রশিক্ষণ সম্পর্কে অবগত করেন এবং তাদের পরিকল্পনা তুলে ধরেন।

উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)-এর পক্ষ থেকে জাইকা-কে সকল ধরনের সহযোগিতা করার ব্যাপারে আন্তরিকতা প্রকাশ করেন। জাইকা এবং বিডিউ’র মধ্যকার সহযোগিতা অব্যাহত থাকবে বলে দল আশা প্রকাশ করে জাইকা প্রতিনিধি দল।

উল্লেখ্য, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (বেসিস) ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশীদারত্বে চলমান ‘B-TopSE’ প্রোগ্রামটি বাস্তবায়ন করবে জাইকার ‘প্রজেক্ট ফর আইসিটি ইঞ্জিনিয়ার্স ডেভেলপমেন্ট ফর দ্য প্রোমোশন অব দ্য আইসিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড নিউ ইনোভেশনস। এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো- ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিক্সের মধ্যে দূরত্ব কমিয়ে এনে বাংলাদেশের আইসিটি সেক্টরে টেকসই উন্নতি সাধন করা।

সূত্র :কালবেলা


« (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, জানা যাবে যেভাবে
  • প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
  • আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ
  • ঢাবির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
  • প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ