অভিনেতা মাসুদ আলী খান আর নেই

নিউজ  ডেস্ক  :: জীবন যুদ্ধে হেরে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান। বৃহম্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন অভিনেতার পরিবারের সদস্য শারমিনা আহমেদ। বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন খ্যাতিমান এই শিল্পী। চিকিৎসার জন্য কয়েকবার নেওয়া হয়েছিল হাসপাতালে। চলছিল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা। দেশের টেলিভিশন, চলচ্চিত্র এবং মঞ্চ নাটকের গুণী অভিনেতা মাসুদ আলী খান। অভিনেতা।

১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতায় কিছুকাল পড়াশুনার একটি অংশ শেষ করেন এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ম্যাট্রিক পাস করেন। পরে তিনি জগন্নাথ কলেজ এবং স্যার সলিমুল্লাহ কলেজে পড়াশোনা করেন।২০২৩ সালে শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করেন।

সূত্র :কালবেলা





সম্পর্কিত সংবাদ

  • চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
  • পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
  • ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
  • অভিনেতা শামস সুমন মারা গেছেন
  • সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবো : রায়হান রাফী
  • সালমান শাহ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
  • ৪০ বছরের পথচলা শেষ, বন্ধ হচ্ছে এমটিভি
  • বক্স অফিসে ‘কান্তারা চ্যাপ্টার ১’ এর আয় কত