নাইজেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে নিহত ৯৪
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৮৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।বুধবার (১৬ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দেশটির পুলিশ জানিয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ট্যাংকারটির বিস্ফোরণ ঘটে। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম এএফপিকে বলেন, মঙ্গলবার গভীর রাতে উত্তর জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাংকার উল্টে যায়। এ সময় অনেকে ট্যাংকারটি থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া এ সময় আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন। এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্যাংকারটি উল্টে যাওয়ায় অনেকে রাস্তায় জ্বালানি সংগ্রহ করছিলেন।
এ সময় সেখানে আকস্মিক বিস্ফোরণ ঘটে। ফলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটলে আগুনে অন্তত ৯৪ জনের প্রাণহানি ঘটে। এমনকি বুধবার ভোর পর্যন্ত এ আগুন পুরোপুরি নিভানো সম্ভব হয়নি।এর আগে গত মাসে নাইজেরিয়ায় একটি ট্যাংকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ সনময় অন্তত ৪৮ জন নিহত হন। আফ্রিকার এ দেশটির বেশিরভাগ প্রধান সড়ক দুর্ঘটনাপ্রবণ। বেপরোয়া গাড়ি চালনা, রাস্তার বেহাল দশা ও অতিরিক্ত যানবাহনকে এ দুর্ঘটনার জন্য বিশেষজ্ঞরা দায়ী করে থাকেন।
সম্পর্কিত সংবাদ
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কোটি কোটিবিস্তারিত…
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজারের কাছাকাছি
ভেনেজুয়েলায় এক সপ্তাহ আগে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ ক্রমেই আরও স্পষ্ট হয়ে উঠছে।বিস্তারিত…


