তারেক রহমানের নির্দেশনার বাইরে গেলেই ব্যবস্থা : যুবদল সভাপতি

বুধবার (১৬ অক্টোবর) বাগেরহাটে দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় তিনি এ সব কথা বলেন। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়। মোনায়েম মুন্না বলেন, দেশে আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় সরকার গঠিত হবে। সে কারণে জনগণের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সব সময় শ্রদ্ধার আসনেই রাখতে হবে।

তিনি বলেন, কোনো অবস্থাতেই ছাত্র-জনতার রক্তে অর্জিত গণঅভ্যুত্থানের সুফল থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব রাজনৈতিক, মিথ্যা ও সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ বাগেরহাট জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সূত্র :কালবেলা নিউজ



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী