উপাচার্যের পদত্যাগ ও বশেফমুবিপ্রবির নাম পরিবর্তনের দাবি শিক্ষার্থীদের

আসমাউল আসিফ, জামালপুর :: জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) নাম পরিবর্তনসহ উপাচার্য, রেজিস্টার, প্রক্টর ও হল প্রোভোস্টদের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক রিয়াদ হাসান ও কেন্দ্রীয় সহসমন্বয়ক লিটন আকন্দ।

লিখিত বক্তব্যে তাঁরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করা, এই ক্যাম্পাসে সব ধরনের সন্ত্রাস ও লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করা এবং ক্যাম্পাসে শিক্ষক, ছাত্র ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতিমুক্ত রাখার দাবি জানান।

এ সময় তাঁরা উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, হলের প্রোভোস্টসহ বর্তমান প্রশাসনের সবাইকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এডহক কমিটির ভিত্তিতে সব নিয়োগ বাতিলসহ বিশ্ববিদ্যালয়ে গবেষণা ভিত্তিক উচ্চশিক্ষা ও বৈষম্যমুক্ত সুশাসন প্রতিষ্ঠা, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের হেনস্থা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাদের বহিষ্কারসহ সাত দফা দাবি উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সৈকত ইসলাম ও তারিফুল ইসলামসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ
  • কলারোয়ায় ইবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে মুত্তাকী, উপজেলা মেধা তালিকায় দ্বিতীয়
  • জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, জানা যাবে যেভাবে
  • প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
  • আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ