নাগরিক টেলিভিশনে নিয়োগ পেলেন সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: বেসরকারি জনপ্রিয় টিভি চ্যানেল নাগরিক টিভিতে সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আশাশুনির সাংবাদিক কৃষ্ণ মোহন ব্যানার্জী। বৃহস্পতিবার কর্তৃপক্ষ তার হাতে নিয়োগপত্র তুলে দেন। যেখানে কল্তৃপক্ষের নিয়মানুযায়ী বেতন কাঠামো ও সুযোগ সুবিধা তুলে ধরা হয়।
প্রসঙ্গত, কৃষ্ণ ব্যানার্জী স্থানীয় পত্রিকা দৈনিক দৃষ্টিপাত দিয়ে সাংবাদিকতা শুরু করেন। কালের চিত্রেও করেছেন সাংবাদিকতা। এবং মোহনা টিভি’র হাত ধরে টিভি সাংবাদিকতায় প্রবেশ করেন।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালেও কর্মরত। এছাড়া চ্যানেল নাইনের সূচনালগ্ন থেকে যুক্ত ছিলেন। বর্তমানে বেসরকারি জনপ্রিয় টিভি চ্যানেল নাগরিক টিভিতে যোগদানে তিনি সকলের সহায়তা কামনা করেছেন।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীবিস্তারিত…
মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
হাফিজুল ইসলাম :: বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত…


