তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ’র শোকসভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি :: তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি’র আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ’র এক শোকসভা আজ ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় সিপিবি কার্যালয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি খুলনা জেলা শাখা’র উদ্যোগে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে তাঁর স্মৃতি প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট দাঁড়িয়ে নিবরতা পালন করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এবং কমিটির আহবায়ক এস এ রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নাণ্টু, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলার মোজাম্মেল হক খান, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, গাজী আফজাল হোসেন, অধ্যাপক সঞ্জয় সাহা, এস এম চন্দন, বাসদ জেলা নেতা এ্যাড. সনজিত মন্ডল প্রমুখ।

সভায় বক্তারা শেখ মুহাম্মদ শহীদুল্লাহ’র কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সেই সাথে তাঁর অসমাপ্ত কাজকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।






সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত