বরিশাল বিভাগীয় ৮ দলীয় সমাবেশ স্থল বেলস পার্ক পরিদর্শনে শীর্ষ নেতৃবৃন্দ

ডেস্ক রিপোর্ট :: ২ ডিসেম্বরের বরিশাল বিভাগীয় ৮ দলীয় সমাবেশের প্রস্তুতি পর্যালোচনায় আজ বিকাল ৪.১৫ মিনিটে সমমনা ৮ দলের বরিশাল জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ বেলস পার্ক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ সমাবেশস্থলের সামগ্রিক অগ্রগতি, মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন এবং সাধারণ জনগণের জন্য প্রবেশ-প্রস্থান পথসহ যাবতীয় প্রস্তুতি ঘুরে দেখেন। তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেন।

শীর্ষ নেতৃবৃন্দ বলেন, এই সমাবেশ শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়; এটি জনগণের আকাঙ্ক্ষা, অধিকার ও দেশের ভবিষ্যৎ নির্মাণে একটি ঐতিহাসিক পদক্ষেপ। তাঁরা আরও বলেন, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গণমুখী সমাবেশ নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং জনগণের সহযোগিতা এই আয়োজনকে আরও শক্তিশালী করবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ লক্ষ মানুষ উপস্থিত হবেন।

উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম,বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মাদ বাবর, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা মো:জোবায়ের গালিব,মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম,খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের,জাতীয় গনতান্ত্রিক পার্টি বরিশাল জেলা সভাপতি মুহাম্মদ মনির হোসেন সহ সমমনা ৮ দলে বরিশাল জেলা ও মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর
  • শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ
  • ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন শনিবার
  • বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
  • একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
  • ১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি