জামায়াত-শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার

 

নিউজ ডেস্ক:: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এর আগে এক নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াতকে নিষিদ্ধ করা হয়।

ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গে সে সময় গত ১লা আগস্ট জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার জামায়াত ও শিবিরের পৃথক আবেদনের শুনানি হয়েছে। এতে তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত হয়। তবে কখন, কোথায় এ সংক্রান্ত শুনানি হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।



(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • হ্যালোইন উদযাপন সম্পর্কে ইসলাম কী বলে?
  • (Untitled)
  • রাগ করে স্ত্রীকে ‘যাও’ বললে কি তালাক হয়ে যাবে?
  • মিজানুর রহমান আজহারীর সকল তাফসির মাহফিল স্থগিত
  • শেষ হলো বাংলাদেশ থেকে হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন ৮৫১৬৪ হজযাত্রী
  • ফজরের নামাজে দোয়া কুনুত পড়ার নিয়ম
  • এ দেশকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে: ধর্ম উপদেষ্টা
  • পবিত্র লাইলাতুল কদর আজ