রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে একটি তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতক্ষীরা সদর থানার ২টি ইউনিট ও কলারোয়ার ২টি ইউনিট ঘটনাস্থলে এসে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিভাতে সক্ষম হন। তবে কোথা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে তা বলতে পারিনি কেহ। স্থানীয় বাসিন্দা নুরুল বাশার জানান, আজ বিকালে হঠাৎ তুলা ব্যবসায়ী আমিরুল ইসলামের তুলার গুদামে আগুন জ্বলতে দেখে সেখানে দৌড়ে যাই এবং তাৎক্ষণিক ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেই। সাতক্ষীরা ও কলারোয়ারবিস্তারিত…
কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকমণ্ডলীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ায় মরহুম আছির উদ্দিন শায়েদা অডিটোরিয়ামে শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে এ মাধ্যমিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। আদর্শ শিক্ষক পরিষদ কলারোয়া উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে নৈতিক ও যুগোপযোগী শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে আন্তরিকভাবেবিস্তারিত…


