সোমবার, এপ্রিল ২০, ২০২৬
আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সদরে খাল দখলের অপপ্রচারে দলীয় ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২০ এপ্রিল) দুপুর ২ টায় আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, আশাশুনি সদরের হাড়িয়ানদী জলমহল, সলুয়ানদী জলমহল ও হাঁসখালী খাল ইজারা প্রদান করা হয়। আমাদের জানামতে ১৪৩১ সনের বকেয়া ৩৬ হাজার ২৫০ টাকা পরিশোধ না করেও নাটানা মৎস্যজীবি সমবায় সমিতির নামে ১৪৩২,১৪৩৩, ১৪৩৪বিস্তারিত…
কলারোয়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
তাওফিকুর রহমান সঞ্জু, কলারোয়া প্রতিনিধি ।। কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রতিযোগিতা হবে একমাত্র বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে। আর সে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শৃঙ্খলাবোধ শিখতে হব আগে।বিস্তারিত…


