সাতক্ষীরা নিউজ এর পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা

দামি পোশাক পরা যাবে না, মাথা উঁচু করে বুক ফুলিয়ে ঈদের ময়দানে যাওয়া যাবে না, জড়োসড়ো ভাবে ভীত সন্ত্রস্ত হয়েই ঈদের ময়দানে এসে নামাজ আদায় করে আবার বাড়িতে আসতে হবে। কোন আলোচনা পর্যালোচনায় অংশগ্রহণ করা যাবে না, কি জানি কি বলে বসি, তার জন্য পস্তাতে হবে আমাকে আবার।
হাঁ, বলছিলাম বিগত এক যুগের ঈদ পালন করার দৃশ্য এবং অবস্থা। একটি বিশেষ শ্রেণী ছাড়া সকলেরই ছিল এই একই অবস্থা।
আজকের ঈদ আমাদের জীবনে এক স্মৃতি বিজড়িত ঈদ। নেই কোন হতাশা, আছে প্রাণঢালা আড্ডা। নিজেদের সর্বোচ্চ ব্যয় করে ঈদের আয়োজন। আগে পিছে ভাবনাহীন এক প্রানবন্ত ঈদ। যেন স্বর্গীয় প্রশান্তি মিশে আছে আজকের এই দিনের সাথে। তাই কৃতজ্ঞতা স্বীকার করি ৩৬ শে জুলাই এর বীর সেনানিদের, যারা আহত হয়েছেন, জীবন দিয়েছেন সুন্দর শ্যামল মায়াময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে। ধন্যবাদ জানাই অন্তর্বর্তী সরকার প্রধানসহ তার উপদেষ্টাদের, যারা আজকের ভাবনাহীন একটি ঈদ আমাদের সামনে উপহার দিতে সক্ষম হয়েছেন।
চাঁদাবাজ, ধান্দাবাজ, ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী আর জুলুম ও নির্যাতনকারীদের চিরতরে দমন করে সুখী জাতি আর সমৃদ্ধশালী দেশ গড়তে যা যা করার দরকার আমরা তাই করবো, এই শপথ এবং প্রত্যয় হোক আজকের এই ঈদের অঙ্গীকার। প্রাণ খুলে, মন উজাড় করে আবারও দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা- ঈদ মোবারক।






সম্পর্কিত সংবাদ

  • দেশের স্বার্থে বিএনপি-জামায়াত ঐক্যের প্রয়োজনীয়তা
  • অনলাইন সংবাদপত্র ও সাংবাদিকতা: প্রেক্ষিত সাতক্ষীরা