সাতক্ষীরা জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত: কুরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাবী সাতক্ষীরা ডিসির

আবু সাইদ বিশ্বাস :: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

৩১ মার্চ সোমবার সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামের দায়িত্ব পালন করেন সুলতানপুর বড় বাজার মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল আলেক।

ঈদের জামাতে সাতক্ষীরা জেলা প্রশাসক মুহাঃ মোস্তাক আহম্মেদ, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, ঈদগা মাঠ কমিটির সেক্রেটারী ডা.আবুল কালাম বাবলাসহ রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নামাজে অংশগ্রহণ করেন।

দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ, সুখ—শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জেলা প্রশাসক মুহাঃ মোস্তাক আহম্মেদ, বলেন মুসলমানদের প্রধান ধমীর্গ্রন্থ আল কুরআন অনুসণের মাধ্যমে সমাজে শান্তি আসতে পারে। আর জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হলে সমাজে কোন অভাব গ্রস্থ মানুষ থাকবে না। তাই আসুন এই রমজানে শিক্ষা নিয়ে কুরআন ও সুন্নাহ ভিত্তি সমাজ গড়ি।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
  • ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু, গলিত লাশ উদ্ধার
  • আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
  • ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত