সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা 

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন এর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ শফিউল ইসলাম, সুলতানা পারভীন, ওয়াহিদা সুলতানা, মোঃ রবিউল ইসলাম, শেখ তাজুর রহমান, হারাধন কুমার আইচ, স.ম ওয়ালিদুর রহমান, মোস্তফা মনিরুজ্জামান, মোহাম্মদ হাবিবুল্লাহ, মোসাম্মৎ হোসনে আরা খাতুন, ফাতেমা নাসরিন, বিশ্বজিৎ মন্ডল, বিবেকানন্দ কবিরাজ, মোঃ খোরশেদ আলম, দীপা সিন্ধু তরফদার, মোঃ আসাদুজ্জামান, মো. মমতাজ হোসেন, পলাশ কুমার সিংহ, সৌমিত্র কুমার মন্ডল ও বিদ্যালয়ের উচ্চমান সহকারী মোহাম্মদ আইয়ুব আলী প্রমুখ। বিদায় সম্বর্ধনা শেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীন। বিদায় অনুষ্ঠান-পূর্বে বিদ্যালয়ের পতাকা মঞ্চের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গার্ডঅপঅনার প্রদান করে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ মোঃ শরীফুজ্জামান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) হেদায়েতুল্লাহ পলাশ ।






সম্পর্কিত সংবাদ

  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা