সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে এনসিপির মধ্যে কোনো মতানৈক্য নেই: সারজিস আলম

সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধি ::  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন
সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের (এনসিপি) মধ্যে কোনো মতানৈক্য নেই। “আমাদের দলের পক্ষ থেকে যে বিষয়টি তুলে ধরেছি, তা হলো, বাংলাদেশে শুধু সেনাবাহিনী নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আওয়ামী লীগের কোনো ভার্সনের গল্প যেন মানুষকে শোনানো না হয়। আমাদের আশা, সেনাবাহিনী তাদের প্রতিষ্ঠান হিসেবে যে সম্মান পেয়েছে, সেটি তারা বজায় রাখবে। সোমবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায়  সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বরং তারা দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে। ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ বা অন্য যে কোনো নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প যাতে কেউ না শোনায়। আওয়ামীলীগের পুনর্বাসন নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গুজববিরোধী সেল তৈরির জন্য সরকারের প্রত অনুরোধ করা হয়েছে। একইসাথে গুজবে কান না দিয়ে জনগনকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
পরে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন সারজিস আলম। সেখানে দলীয় কর্মসূচিতে অংশ নিবেন তিনি।





সম্পর্কিত সংবাদ

  • বিশ্বজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা
  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা