সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন ছাত্রী জাতীয় ক্রীড়া জগতের কৃতিমান খেলোয়াড়কে সংবর্ধনা 

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন ছাত্রী জাতীয় ক্রীড়া জগতের কৃতিমান খেলোয়াড় জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফাইদা খন্দকার প্রান্তি, জাতীয় নারী দল বক্সার আফরা খন্দকার প্রাপ্তি ও বাংলাদেশ জাতীয় দলের শুটার জাফিরাহ খানম জ্যোতির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সাতক্ষীরা প্রি-ক্যাডেট  স্কুলের আয়োজনে বিদ্যালয় এর হলরুমে স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, প্রান্তী ও প্রাপ্তির গর্বিত পিতা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব খন্দকার আরিফ হাসান প্রিন্স, ছাত্ররা সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ হোসেন, সোহানা রুম্মন, জ্যোতির গর্বিত মাতা জেসমিন চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহিনসহ স্কুলের শিক্ষক,শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য