কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা

কামরুল হাসান।। ‘মানব পাচার রুখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে মানব পাচার প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, পাচার প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগই পারবে ঘৃণ্য এই অপরাধ রুখতে। পাশাপাশি পাচারের শিকারদের আইনি অধিকার নিশ্চিতে আমাদেরকে আরও উদ্যোগী ভূমিকা নিতে হবে যাতে ক্ষতিগ্রস্ত মানুষ ন্যায় বিচার পান’।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, ব্র্যাকের এম আর এস সি কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন রশিদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ মোল্লাসহ উপজেলার মানব পাচার ও অভিবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, মানব পাচারের সার্ভাইভার ও তাদের পরিবারের সদস্যগণ।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার তিন
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ১
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
  • “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা