সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের কমিটি গঠন

রেজাউল কমিশনার, আব্দুস সবুর কোষাধ্যক্ষ, আবু তালেব সম্পাদক

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে অতিথি ছিলেন খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি শরীফ উদ্দীন।

বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক দয়াময় হালদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন লিডার ট্রেনার মোঃ মনিরুজ্জামান, জিল্লুর রহমান, এডহক কমিটির সদস্য এ এস এম আব্দুর রশিদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। কাউন্সিলে বিনাপ্রতিদ্বি›দ্বীতায় সহ সভাপতি পদে দিবা নৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম শফিকুজ্জামান, কমিশনার পদে ছফরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, কোষাধ্যক্ষ পদে ভালুকা চাঁদপুর ডিগ্রি কলেজের রোভার স্কাউট নেতা কাজী আব্দুস সবুর, সম্পাদক পদে সরকারি খান বাহাদুর আহসান উল্ল্যাহ কলেজের রোভার স্কাউট নেতা মোঃ আবু তালেব, যুগ্ম সম্পাদক পদে স্বপ্নসিড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার নেতা মৌসুমি মৌমিতা বর্ণা, গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি পদে আবুল বাশার পল্টু নির্বাচিত হন।

কমিটির বাকীপদগুলো প্রথম সভায় পূরণ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 






সম্পর্কিত সংবাদ

  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা