সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সৈয়দপুর-নীলফামারী রেলপথের ঢেলাপীর কাদিখোল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। সে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কিসামত কাদিখোল সর্দারপাড়ার এলাকার মাহবুব হোসেনের ছেলে পুত্র। রশিদুল ইসলাম একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে ঘটনার দিন গতকাল শনিবার সকালে তিনি সৈয়দপুর- নীলফামারী রেলপথে ঢেলাপীর কাদিখোল এলাকায় রেললাইন পার হতে গিয়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে তারঁ শরীর দ্বিখন্ডিত হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকল আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে
« সাবেক প্রধান শিক্ষক মরহুম মোঃ রফিকুল ইসলাম এর কবর জেয়ারত (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) রেজাউল কমিশনার, আব্দুস সবুর কোষাধ্যক্ষ, আবু তালেব সম্পাদক »
সম্পর্কিত সংবাদ
কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে রবিবার (১৬বিস্তারিত…
ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
প্রেস বিজ্ঞপ্তি খুলনা, ১৩ আগস্ট: ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’বিস্তারিত…


