সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত 

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :: ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে  শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভা ও শহিদের আত্মার মাগফেরাত কামনাই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহিদ মিনারে  পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, ৩৩ বিজিবি, সাতক্ষীরা সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা পৌরসভা, আনসার এ্যাডজুটেন্ট, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পক্ষে জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াদ আলম রনি প্রমুখ। শহিদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনাই দোয়া মোনাজাত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা -৪ আসনের সাবেক এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি জামায়াত নেতা এডভোকেট আবুবক্কার সিদ্দিক, সমন্বয়ক নাজমুল হাসান রনি ও সমন্বয়ক ইমরান হোসেন প্রমুখ।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ সাংবাদিক,  শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ