সারাদেশের মতো সৈয়দপুরেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সারাদেশের মতো সৈয়দপুরেও শনিবার (১৪ ডিসেম্বর) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতিসৌধ চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, বীরমুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান ময়না, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুল মুনতাকিম প্রমুখ।
আলোচনা সভায় সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নহার শাহজাদী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুর নাহার বানু, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
 এর আগে প্রভ্যূষে শহরের বিমানবন্দর সড়কে অবস্থিত শহীদ স্মৃতি সৌধে প্রথমে  সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষে শহীদবেদীতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী। পরে সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুব অধিকার আন্দোলন, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুরের সহযোদ্ধারা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা জুলাই আগস্টের অভ্যুণ্থানের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলে। শহরের রেলওয়ে অফিসার্স ক্লাবে আয়োজিত এ প্রতিযোগিতা চলাকালে এসে সকলের সাথে কথা বলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, সাবেক ছাত্রনেতা মামুনুর রশীদ মামুনসহ অন্যান্যরা।





সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ
  • ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
  • জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক
  • সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর: ডিবি