মাধ্যমিক শিক্ষকদের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::খুলনার পাইকগাছায় কালোব্যাজ ধারণ, ক্লাস বর্জন, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সকালে ঢাকার শিক্ষা ভবন চত্বরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ কতৃক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা ও মারপিটের প্রতিবাদে বুধবার সকালে এ কর্মসূচী পালন করে পাইকগাছা উপজেলা সদরের দু’টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি কামরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক রবীন্দ্রনাথ দে, শিক্ষক দেবাশীষ সরদার, আব্দুল ওয়াহাব, রেজাউল ইসলাম, প্রদীপ কুমার শীল, মোঃ ফজলুল আজম, দীপংকর সরকার,বিস্তারিত…
আনুলিয়ায় ওয়াপদা রাস্তা সংস্কার কাজ উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরায় ওয়পদা রাস্তা সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কাজের শুভ উদ্বোধন করা হয়। ডব্লিউএফপির অর্থায়নে ইউনিয়ন পরিষদের সহায়তায় দক্ষিণ একসরার খোলপেটুয়া নদীর চাদবাড়িয়া খেয়াঘাট সংলগ্ন মোশারফ হোসেনের বাড়ি হতে ইছাহক সানার বাড়ি পর্যন্ত ৩০০ মিটার ওয়াপদা রাস্তা সংস্কারের কাজ উদ্বোধন করেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক রুহুল কুদ্দুস।
আশাশুনিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার আনুলিয়ায় বাড়ির সার্ভিস লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম গোলাম হোসেন (৪৫)। রাজাপুর গ্রামের রবিউল সরদারের ছেলে গোলাম হোসেন ঘটনার সময় বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। মেইন লাইনে বিদ্যুৎ বন্ধ থাকায় মিটারের সার্ভিস তারের সংযোগের লাইনে কাজ করা অবস্থায় হঠাৎ বিদ্যুৎ লাইন চালু হলে তিনি বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। বাড়ির লোকজন তাকে তাৎক্ষণিক চিকিৎসার চেষ্টা করলেও সার্ভিস তারে পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। বুধবারবিস্তারিত…
বুধহাটায় সুবিধা বঞ্চিত নারী ও কিশোর সমাবেশ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটায় দলিত প্রান্তিক সুবিধা বঞ্চিত নারী ও কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। নির্বাহী পরিচালক জয়ন্তী রাণী মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সংস্থার কর্মকর্তা মনিশংকর হালদার, প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, প্রোগ্রাম অফিসার শিউলী সরকার। সমাবেশে ৪০০ সুবিধা বঞ্চিত নারী ও কিশোরদের মাঝে শীতকালীন সবজী বীজ বিতরণ করা হয়।
কলারোয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: ২০ ২৪ -২৫ অর্থবছরে ক্লাইমেট র্স্মাট প্রয্ুিক্তর মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওয়াতায় বাস্তবায়ন প্রদর্শনীর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ সেপ্টেম্বর সকালে কলারোয়া পৌরসভার গোপিনাথপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু দাসের সভাপতিত্বে মাঠ দিবস কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের আতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিভাষ চন্দ্র সাহা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম,কলারোয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাশ,এস এ পি জি ও জিয়াউল হক,উপ সহকারীবিস্তারিত…
সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সিরাত মাহফিল অনুষ্ঠিত
আবুল হোসনে :: সাতক্ষীরা সদর উপজেলা বৈকারী ইউনিয়ানে ছয়ঘরিয়া কেন্দীয় জামে মসজিদে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর জামায়াতের সেক্রেটারী ও ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আমির সাবেক মেম্বার জালাল উদ্দীন, মাষ্টার ইদ্রিস আলী, মাওলানা শাহাদাত হোসেন, আশরাফ উদ্দীন, মোশাররফ হোসেন, মিডিয়ার নাজিমুজ্জামান শান্ত প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাহেলি সমাজে ঘোর অন্ধকার তমসাচ্ছন্য ঘুনে ধরা সমাজকে মোলোট পটন করার জন্য আল্লাহ তায়ালা মুহাম্মদ সাঃ কে মক্কার কুরাইশ বংশে পাঠিয়েছিলেন।বিস্তারিত…
ভারতীয় অধিনায়ক বাংলাদেশ দলকে কটাক্ষ করলেন
নিউজ ডেস্ক :: দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার স্মৃতি এখনো টাটকা। সেই টাটকা স্মৃতি নিয়ে ভারত সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরে আইসিসি চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের কারণে এ সিরিজ নিয়ে চলছে বেশ আলোচনা। সর্বশেষ ভারত সফরে দুটি টেস্টেই ইংনিস ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপরও ভারতের সর্বমহলে সমীহ পাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। বর্তমান বাংলাদেশ দলের শক্তি-দুর্বলতা নিয়ে গণমাধ্যমে নিয়মিত কথা বলছেন ভারতীয় সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার ও বিশ্লেষকরা। তবে তা মানতে নারাজবিস্তারিত…
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী
নিউজ ডেস্ক ::৷ রাজধানীসহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এ সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। আগামী দুই মাস (৬০ দিন) এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। তিন দিনের মাথায় ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত…
মৎস্য খামার ভেসে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার চাষী সাতক্ষীরার তালায়
তালা প্রতিনিধি :: সাতক্ষীরার তালা উপজেলার টানা তিন দিনের ভারী বৃষ্টিপাতে ভেসে গেছে মৎস্য খামার। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার খামারী। সেই সাথে ঘেরের বেড়িবাঁধে সবজি চাষাবাদ ব্যাহত হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক প্রায় কোটি টাকার উপরে। সাতক্ষীরার তালা উপজেলার অন্যতম আয়ের উৎস এই সকল মংস্য খামার। যা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই দিন দিন এই খাত হুমকির মুখে। নেই পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থাপনা,আর্থিকভাবে দেওয়া হয় না কোন সহযোগিতা,অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাস মাইকিং করে জনসাধারণকে অবহিত করা হয় না। সরকারি ভাবে উৎসাহিতবিস্তারিত…
আইসিসির নতুন সংগীতে বাংলাদেশ নেই
নিউজ ডেস্ক :: গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নতুন সংগীত প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৩ মিনিট ১ সেকেন্ডের সেই মিউজিকের বেশির ভাগ অংশজুড়ে ছিল ভারত। মিউজিকে জিম্বাবুয়েকে দেখালেও ছিল না আইসিসির পূর্ণ সদস্য দল বাংলাদেশ। আইসিসি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে সংগীতের ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছে- ‘এটি একটি অনন্য গান, যেটা ক্রিকেটের আওয়াজ প্রকাশ করে। আইসিসির নতুন গানটি আপনারা শুনুন। গানে সুর দিয়েছেন গ্র্যামি পুরস্কার জয়ী লোর্ন বাফে।’ ১৮১ সেকেন্ডের ভিডিওতে ছেলেদের পাশাপাশি নারী ক্রিকেটারদের দেখা গেছে। দেখানো হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আইসিসি ইভেন্টবিস্তারিত…


