বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ -প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অনুষ্ঠানের শুরুতে র্যালি বের করা হয়। উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন,বিস্তারিত…
গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬: গণপরিবহনে পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সুরক্ষায় দেশের সব গণপরিবহনকে শতভাগ তামাক ও ধূমপানমুক্ত রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে গণপরিবহনে যথাযথ ‘তামাক ব্যবহার ও ধূমপান নিষেধ’ নির্দেশক চিহ্ন ও আইন অনুযায়ী বাধ্যতামূলক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রদর্শন এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর’২৬) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ’র সভা কক্ষে ঢাকা আহছানিয়া মিশন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ আয়োজনে ‘তামাকমুক্ত গণপরিবহন নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় বিআরটিএ চেয়ারম্যানবিস্তারিত…


