মাধ্যমিক শিক্ষকদের উপর হামলার ঘটনায়  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

পাইকগাছা (খুলনা)  প্রতিনিধি ::খুলনার পাইকগাছায় কালোব্যাজ ধারণ, ক্লাস বর্জন,  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
মঙ্গলবার সকালে ঢাকার শিক্ষা ভবন চত্বরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ কতৃক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা ও মারপিটের প্রতিবাদে বুধবার সকালে এ কর্মসূচী পালন করে পাইকগাছা উপজেলা সদরের দু’টি সরকারি মাধ্যমিক  বিদ্যালয়ের শিক্ষকরা।
সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি কামরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক রবীন্দ্রনাথ দে, শিক্ষক দেবাশীষ সরদার, আব্দুল ওয়াহাব, রেজাউল ইসলাম, প্রদীপ কুমার শীল, মোঃ ফজলুল আজম, দীপংকর সরকার, রহমত আলী, প্রণব বিশ্বাস, ইমরুল ইসলাম, বোরহান উদ্দিন, রাবেয়া সুলতানা, জুবাইরিয়া আক্তার ও প্রদেশ মল্লিক প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত