বুধহাটায় সুবিধা বঞ্চিত নারী ও কিশোর সমাবেশ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটায় দলিত প্রান্তিক সুবিধা বঞ্চিত নারী ও কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। নির্বাহী পরিচালক জয়ন্তী রাণী মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সংস্থার কর্মকর্তা মনিশংকর হালদার, প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, প্রোগ্রাম অফিসার শিউলী সরকার। সমাবেশে ৪০০ সুবিধা বঞ্চিত নারী ও কিশোরদের মাঝে শীতকালীন সবজী বীজ বিতরণ করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন