জার্মানি বাংলাদেশকে ১০০ কোটি ইউরো সহায়তা দেবে : পরিবেশ উপদেষ্টা
নিউজ ডেস্ক :: আগামী দশ বছরে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছ জার্মানি। এর মধ্যে চলতি বছরেই ১ কোটি ৫০ লাখ ইউরো দেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রস্টারের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই সহযোগিতার আওতায় ক্ষুদ্র জাতিসত্তা, নারী ও যুবসমাজকেও অন্তর্ভুক্ত করা হবে এবং একটি বহুপক্ষীয় অংশীদারিত্বমূলক পদ্ধতির মাধ্যমে কাজ করা হবে। তিনি পরিবেশ ও জলবায়ু বিষয়ক খাতে জার্মানির ধারাবাহিকবিস্তারিত…
ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশকে৫বিলিয়ন ডলার দেবে
নিউজ ডেস্ক :: বাংলাদেশকে আগামী তিন বছরের ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক। মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সংস্থাটির রিজিওনাল হাব ম্যানেজার আমি. নাষিষ সুলেমান। তিনি বলেন. আমাদের সংস্থার নীতি অনুযায়ী বাংলাদেশকে এ সহায়তা দেওয়া হবে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক অবকাঠামো ও স্বাস্থ্য খাতে সহায়তা করবে। জ্বালানি তেল আমদানির ঋণসীমা বাড়ানো হবে কিনা প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি ::পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। মহানবীর জীবনী সম্পর্কে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ, উযায়ের হোসেন, শেখ তাজু রহমান, ওয়াহিদা সুলতানা, মো. আসাদুজ্জামান ও আবুবিস্তারিত…
আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দী প্রায় ২০০ পরিবার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি খালে নেটপাটা দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত করায় মাড়িয়ালা ও হাজরাখালি গ্রামের প্রায় ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অধিকাংশ পরিবারের রান্নাঘর ও লেট্রিন পানিতে ডুবে থাকায় এসব পরিবারের সদস্যদের দিন কাটছে চরম মানবেতর ভাবে। চারিদিকে থৈ থৈ পানিতে শিশুদের নিয়ে মায়েরা পড়েছে চরম বিপাকে। চোখের আড়াল হলেই ঘটতে পারে মর্মান্তিক কোন দুর্ঘটনা। হাজরাখালি গ্রামের মৃত বাবর আলী সানার ছেলে রেজাউল করিম, নওশের আলী গাজী, ইদ্রিস গাজী, আব্দুল মান্নান, আবুল কাসেম, আতিয়ার গাজী, গফফার সরদার, সিদ্দিক সরদার, রহিম জোয়ার্দার, রেজাউল জোয়ার্দার,বিস্তারিত…
আশাশুনি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার সোহাগ আলম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: নানামুখী কর্মকান্ড ও প্রাথমিক শিক্ষার অগ্রগতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ আশাশুনি উপজেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনোনীত হয়েছেন মোঃ সোহাগ আলম। প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বাছাই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ আলম। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কোমলপুর গ্রামের অধিবাসী। ছোট বেলা থেকে লেখাপড়ার পাশাপাশি নতুন কিছু করার আগ্রহ ছিল তার মধ্যে। খুলনা বিএল কলেজ থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন ২০০৬ সালে। এরপর সহকারী শিক্ষক হিসাবে ডুমুরিয়ার বারুইকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়েবিস্তারিত…
সাতক্ষীরায় ধর্মীয় নেতাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত
রুহুল কুদ্দুস :: সাতক্ষীরায় ধর্মীয় নেতাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহায়তায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বে সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে সাতক্ষীরা সদর উপজেলার ধর্মীয় নেতাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার শুয়াইব আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোঃ আসাদুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সাতক্ষীরা সদর উপজেলার নিকাহ রেজিস্টারের সভাপতি শেখ মাহবুবুর রহমান,বিস্তারিত…
পরিবেশবান্ধব প্রযুক্তির এসি-ফ্রিজ ব্যবহারের আহ্বান উপদেষ্টার
নিউজ ডেস্ক :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ওজোন স্তর রক্ষায় পরিবেশবান্ধব প্রযুক্তির ফ্রিজ ও এসি এবং নন-সিএফসি ইনহেলার ব্যবহার করা উচিত। টেকনিশিয়ানদেরও ওজোন স্তরের জন্য ক্ষতিকারক পদার্থ নির্গমন রোধে সচেতন থাকতে হবে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীতে পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণ করলে পরিবেশ রক্ষা করা সম্ভব। ত্বকের ক্যান্সার ও চোখের ছানি পড়া রোধে ওজোন স্তর রক্ষা জরুরি। এজন্য বিশ্ববাসীকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রণালয়েরবিস্তারিত…
নিয়োগ দিচ্ছে পেট্রোম্যাক্স এলপিজি,কাজ সপ্তাহে৫দিন
নিউজ ডেস্ক :: পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ইনচার্জ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে পেট্রোম্যাক্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রতিষ্ঠানের নাম পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪ পদ ও লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪ আবেদনেরবিস্তারিত…
আমরা স্থিতিশীল সম্পর্ক চাই বাংলাদেশের সঙ্গে : জয়শঙ্কর
নিউজ ডেস্ক :: ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা তাদের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই। একইসঙ্গে বাংলাদেশে যা ঘটেছে তা দেশটির অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া প্রতিবেশী দেশগুলো একে-অপরের ওপর নির্ভরশীল হয়ে থাকে বলেও মন্তব্য করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এস জয়শঙ্কর এসব কথা বলেছেন বলে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে হওয়া রাজনৈতিক পরিবর্তন সেই দেশের “অভ্যন্তরীণ বিষয়” কিন্তু বাংলাদেশের সঙ্গে যে স্থিতিশীল সম্পর্কবিস্তারিত…
বিশ্বব্যাংক বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা দেবে
নিউজ ডেস্ক :: আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের ঋণসহায়তা দেওয়া হবে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ডিরেক্টরের সঙ্গে অর্থ উপদেষ্টার এক সভা শেষে এসব তথ্য জানা গেছে। এর আগে বিশ্বব্যাংকের প্রেস উইং থেকেও বিষয়টি জানিয়েছিল। সূত্র জানায়, আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে তিনটি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। শর্তগুলো হলো- বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্টবিস্তারিত…


