বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ 

বেনাপোল প্রতিনিধি :: মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল উঠানামাসহ খালাস প্রক্রিয়া ও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “ভারতে সরকারি ছুটি থাকায় বুধবার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট থেকে চিঠি দিয়ে আমাদের জানিয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি চলবে। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান,বিস্তারিত…

সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক :: কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪” এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। বুধবার ২ অক্টোবর সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সাতক্ষীরা শহর শাখার চেয়ারম্যান আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান এবং অন্যান্যের মধ্যে ইমামুল ইসলাম, নুরুন্নবী, সাদ্দাম হোসেন, শারাফাত হোসেন, আরিফ বিল্লাহ, আনিছুর রহমান প্রমুখ। বৃত্তি কার্যক্রম “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪” আগামী ১৩ ডিসেম্বর ২০২৪ এ অনুষ্ঠিত হবে। এতে সাতক্ষীরা সদর অঞ্চলেরবিস্তারিত…

কিশোরগঞ্জে হাসিনা-কাদের-কামালসহ ১৬০ জনের নামে মামলা

নিউজ ডেস্ক :: কিশোরগঞ্জে হাসিনা-কাদের-কামালসহ ১৬০ জনের নামে মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কিশোরগঞ্জের বাজিতপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশীদ ও কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনসহ ১৬০ জনের নামে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বাজিতপুর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লোকমান মিয়া (২৫) বাদী হয়ে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত-৫-এ মামলাটি দায়ের করেন। বাদী বাজিতপুর পৌরসভার রাবারকান্দি এলাকার লালু মিয়ার ছেলে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুবাক্কার সিদ্দিক মিলন মামলার বিষয়টিবিস্তারিত…

ফিংড়ীর গোবরদারি সর্ব কাশেমপুর জামে মসজিদে সিরাতুন্নবী (সা) মাহফিল অনুষ্ঠিত

হেলাল উদ্দিন: সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়নের গোবরদারি সর্ব কাশেমপুর জামে মসজিদে সিরাতুন্নবী (সা) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১-১০-২০২৪) রাতে মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়নের বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও গাভা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজাদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ শাহিনুজ্জামান, সেক্রেটারি মাওলানা জুম্মান আলি, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি হেলাল উদ্দিন প্রমুখ। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশবিস্তারিত…

ধুলিহর সমাজকল্যাণ পরিষদের সিরাত মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান :: সাতক্ষীরা সদর উপজেলার ৮নং ধুলিহর ইউনিয়ন দামারপোতা সমাজকল্যাণের প্রতিষ্ঠা বর্ষিকি আলোচনা সভা ও সিরাতুন্নাবী (সা:) উপলক্ষে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) আসরের নামাজের পর থেকে দামারপোতা কেন্দ্রীয় জামে মসজিদে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনি নিয়ে ইসরাত মাহফিল অনুষ্ঠিত হয়। ৮নং ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। মাওলানা রুহুল আমীনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াত সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেস, সদর উপজেলাবিস্তারিত…

কিশোরকণ্ঠ “মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪” এর শুভ উদ্বোধন

ওয়ালীউল্লাহ :: কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহরের উদ্যোগে ‘‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪’’ এর শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবার) শহরের কাজী শামসুর রহমান মিলনায়তনে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর কর্তৃক আয়োজিত এই বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের সাতক্ষীরা শহরের চেয়ারম্যান আল মামুন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ইমামুল হোসেন। ফাউন্ডেশনের সাতক্ষীরা শহরের সম্মানিত ভাইস-চেয়ারম্যান জনাব মেহেদী হাসান, শহর পৃষ্ঠপোষক জনাব নুরুন্নবী, সাদ্দাম হোসেন, আনিসুর রহমান ও আশিকুর রহমান সহ অন্যান্য স্কুল প্রতিনিধিবৃন্দ। সাতক্ষীরা শহরের সর্ববৃহৎ বৃত্তি কার্যক্রম ‘‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪’’ আগামী ১৩ ডিসেম্বর ২০২৪ এবিস্তারিত…

মহাকাশে বসবে সৌরপ্যানেল, তারবিহীন বিদ্যুৎ আসবে পৃথিবীতে

নিউজ ডেস্ক ;: সৌর বিদ্যুতের সার্বক্ষণিক সরবরাহ নিশ্চিত করতে এক অভিনব আইডিয়া নিয়ে হাজির হয়েছে এক ব্রিটিশ স্টার্ট আপ কোম্পানি। তারা পাওয়ার বিমিং প্রযুক্তি ব্যবহার করে সরাসরি মহাকাশ থেকে সৌরশক্তি সংগ্রহ করতে চায়। আর এটা করতে পারলে সৌর বিদ্যুতের যে সীমাবদ্ধতা আছে, তাও কাটিয়ে ওঠা যাবে অনেকখানি। সেই সাথে বিদ্যুতের দামও চলে আসবে হাতের মুঠোয়। সৌরখাতও হয়ে উঠবে আরো নির্ভরশীল। এই ধারণা বাস্তবায়নের জন্য সূর্যালোককে বিদ্যুতে পরিণত করতে হবে। আর সে কারণেই পৃথিবীর কক্ষপথে বসাতে হবে বিশেষ সৌর প্যানেল। আর সেই প্যানেল সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করবে। এরপর মাইক্রোওয়েভে রূপান্তরিত করেবিস্তারিত…

অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ ,হাসপাতালে নেওয়া হয়েছে

নিউজ ডেস্ক ;: নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। রিভলবার লক না থাকায় গুলি ছিটকে লাগে নিজের হাঁটুতে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৫টার দিকে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সাতসতালে শুটিংয়ে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে। সেটাও আবার নিজের রিভলভার থেকে। এরপরই তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, সেই সময় অভিনেতা তথা শিবসেনা নেতা বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই নিজের বন্দুক পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতেবিস্তারিত…

একটি হাদিস পাঁচটি শিক্ষা

শরিফ আহমাদ :: আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে পরস্পর কিছু কিছু হক নির্ধারণ করে দিয়েছেন। যা আদায় করা সব মুসলমানের কর্তব্য। একটি হাদিসে পাঁচটি হক বর্ণিত হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘এক মুসলিমের ওপর অন্য মুসলিমের পাঁচটি হক আছে। এক. সালামের জবাব দেওয়া। দুই. দাওয়াতে সাড়া দেওয়া। তিন. জানাজায় উপস্থিত হওয়া। চার. রোগীর পরিচর্যা করা। পাঁচ. হাঁচি দানকারী যখন আলহামদু লিল্লাহ’ বলবে, তখন এর জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা। (ইবনে মাজাহ, হাদিস : ১৪৩৫) উপরোক্ত পাঁচটি হক নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করা হলো- এক. সালামের জবাব দেওয়া সালাম দেওয়াবিস্তারিত…

দাবি ইসরায়েলের : একসঙ্গে দুইশরও বেশি মিসাইল ছুড়েছে ইরান

নিউজ  ডেস্ক ::  ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে বলে যুক্তরাষ্ট্র সতর্ক করার পরই এমন দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটের পর ইসরায়েলকে লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, আজকের হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গেও দুইশরও বেশি মিসাইল ছুড়েছে ইরান।   ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। গোটা ইসরায়েলজুড়ে সাইরেন বেজেছে। ইসরায়েলিরাও নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটেছে। রাষ্ট্রীয় টিভি সম্প্রচার চলার সময় সাংবাদিকরাও মাটিতে শুয়ে পড়েন। এর আগে,বিস্তারিত…