সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় এর হল রুমে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. সাইফুল ইসলাম। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারাধন আইচ শুভ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাওলানা মো. আবুল খায়ের। এ সময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েরবিস্তারিত…
রাষ্ট্রপুঞ্জে ইউনূসের সফল দৌত্যে চিন্তায় নয়াদিল্লি
নিউজ ডেস্ক :: সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন ইউনূস। বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন রুখতে নতুন অন্তর্বর্তিকালীন সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ বাড়ছে সাউথ ব্লকে। সে কারণে মুহাম্মদ ইউনূস চাইলেও রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে তাঁর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এড়িয়ে গিয়েছিলেন বলে সূত্রের খবর। তবে মোদীর সঙ্গে বৈঠক না হলেও আমেরিকার সিলমোহর নিয়ে সফল ভাবেই আন্তর্জাতিক দৌত্য সারলেনঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। যা দিল্লির আশঙ্কা বাড়িয়েছে। সাধারণবিস্তারিত…
জামিন পেলেন মাহমুদুর রহমান
নিউজ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ (বৃহস্পতিবার) ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। তার আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন বলেন, মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় দেওয়া সাজার বিরুদ্ধে আজ আমরা আপিল করেছি। আদালত আপিল আবেদন গ্রহণ করেন। এরপর আমরা মাহমুদুর রহমানের জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ ক্ষেত্রে তার কারামুক্ত হতে আর কোনো আইনগত বাধা থাকলো না। মাহমুদুর রহমানবিস্তারিত…
বি এম ইউসুফ আলী
বীমা মানুষকে সঞ্চয়মুখী করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে
ডেস্ক রিপোর্ট :: বীমা মানুষকে সঞ্চয়মুখী করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। বীমার মাধ্যমে সঞ্চিত টাকা জীবনের যে কোন জটিল মুহূর্তে ছায়া হয়ে দাঁড়ায়। বুধবার (২ অক্টোবর ) বরিশালে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিজস্ব ভবনের সেমিনার কক্ষে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, কেম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। তিনি বলেন, পপুলার লাইফ বিগত দুই যুগ ধরে বিশ্বস্থতার সাথে মানুষকে বীমা সেবা দিয়ে আসছে এবং বীমা দাবির টাকা যথা সময়ে গ্রাহকেরবিস্তারিত…
দেশে এসেছেন মিজানুর রহমান আজহারী
নিউজ ডেস্ক :: দেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন। এর আগে, গত ৬ আগস্ট শিগগির দেশে ফিরছেন বলে জানান মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরবো। আমি তাদের বলতে চাই, আমি দ্রুতইবিস্তারিত…
ঢাবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ও সেক্রেটারির আত্মপ্রকাশের পর এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম তার ফেসবুক পেজে ১৪ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের একটি তালিকা দিয়েছেন। কমিটিতে সাদেক কায়েমকে সভাপতি, এস এম ফরহাদকে সাধারণ সম্পাদক, মহিউদ্দিন খানকে সাংগঠনিক সম্পাদক এবং হোসাইন আহমাদ জুবায়েরকে প্রচার ও মিডিয়া সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- মো. মাজহারুল ইসলাম ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, ইমরান হোসাইন অফিস সম্পাদক, আলাউদ্দিন আবিদ বায়তুল মাল সম্পাদক, হামিদুর রশিদ জামিল দাওয়াহবিস্তারিত…
জাতিসংঘ মহাসচিবকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা
ইরানের মিসাইল হামলার ঘটনায় নিন্দা না জানানোয় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘পারসনা নন গ্রাটা’ আখ্যা দিয়ে তার প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। বুধবার (২ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ এ কথা জানান। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মঙ্গলবার ইরান যে মিসাইল হামলা চালিয়েছে দ্ব্যর্থহীনভাবে সেটির নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস। ‘জাতিসংঘ মহাসচিব ইসরায়েলবিরোধী, সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের মদদদাতা এবং আগামী প্রজন্মের কাছে জাতিসংঘ মহাসচিব কলঙ্কিত হিসেবে আখ্যায়িত হবেন’ বলে জানান তিনি। এর আগে, মঙ্গলবার (১ অক্টোবর) জাতিসংঘের প্রধান মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধির পর এ নিয়ে নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি যুদ্ধ বিরতিরও আহবান জানিয়েছিলেন।বিস্তারিত…
দেবহাটায় পূজা মন্ডপ প্রতিনিধিদের সাথে বিএনপির মতবিনিময় সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পূজা মন্ডপ প্রতিনিধিদের সাথে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকাল ৫টায় পারুলিয়াস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা শাখার আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সদস্যসচিব মহিউদ্দীন সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোকলেছুর রহমান মুকুুল, দেবহাটা পূজা উৎযাপন কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) অজয় কুমার ঘোষ, দেবহাটায় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, গাজীরহাট মন্দির কমিটির সভাপতি শরৎচন্দ্র ঘোষ প্রমুখ। এসময় উপস্থিত বিএনপি নেতা হাসান সারাফী, মাসুম বিল্লাহ, জাকির হোসেন, কামাল হোসেন, এড.বিস্তারিত…
কলারোয়ায় পূজা মন্দিরের নেতৃবৃন্দের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়
ষ্টাফ রিপোটার (এমএআজিজ) :: কলারোয়ায় সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দের সাথে দূর্গা পূজা উপলক্ষে মত বিনিময় ও আলোচনা সভা করেছেন বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বুধবার (২ অক্টোবর) দুপুরে কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রায়ের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাবিব বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ বাংলাদেশের কোন ধর্মীয় বিভেদ -বিভাজন মেনে নেওয়া হবে না। এদেশে কোন সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে কেউ নেই। আমাদের পরিচয় আমরা সকলেইবিস্তারিত…
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে টফির নতুন ক্যাম্পেইন
নিউজ ডেস্ক :: ৩ অক্টোবর শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ উপলক্ষে নারী ক্রিকেট দল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। ক্রিকেটপ্রেমীদের এ উত্তেজনাকে বাড়িয়ে তুলতে এবং দর্শকদের জন্য লাইভ ক্রিকেটের সত্যিকার অভিজ্ঞতা নিশ্চিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্যাম্পেইন নিয়ে এসেছে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধনে আজ (১ অক্টোবর) রাজধানীর গুলশান-১ এ অবস্থিত টাইগার্স ডেন -এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ দল। আয়োজিত অনুষ্ঠানে একইসাথে পুরুষ দলের সাফল্য উদযাপনেও সংক্ষিপ্ত পরিসেরে আরেকটিবিস্তারিত…


