সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক :: কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪” এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

বুধবার ২ অক্টোবর সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সাতক্ষীরা শহর শাখার চেয়ারম্যান আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন, কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান এবং অন্যান্যের মধ্যে ইমামুল ইসলাম, নুরুন্নবী, সাদ্দাম হোসেন, শারাফাত হোসেন, আরিফ বিল্লাহ, আনিছুর রহমান প্রমুখ।

বৃত্তি কার্যক্রম “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪” আগামী ১৩ ডিসেম্বর ২০২৪ এ অনুষ্ঠিত হবে। এতে সাতক্ষীরা সদর অঞ্চলের যেকোনো স্কুল ও মাদরাসার ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন চলবে ২৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত।

রেজিস্ট্রেশন করা যাবে অনলাইন (ওয়েবসাইট) এবং অফলাইন (স্কুল প্রতিনিধি) দুই মাধ্যমেই। প্রেস বিজ্ঞপ্তি।






সম্পর্কিত সংবাদ

  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা