ফিংড়ীর গোবরদারি সর্ব কাশেমপুর জামে মসজিদে সিরাতুন্নবী (সা) মাহফিল অনুষ্ঠিত

হেলাল উদ্দিন: সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়নের গোবরদারি সর্ব কাশেমপুর জামে মসজিদে সিরাতুন্নবী (সা) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১-১০-২০২৪) রাতে মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়নের বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও গাভা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজাদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ শাহিনুজ্জামান, সেক্রেটারি মাওলানা জুম্মান আলি, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি হেলাল উদ্দিন প্রমুখ।

উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তরুণ উদীয়মান হযরত মাওলানা শামীম রেজা সিদ্দিকী।

মাহফিলে আরো অনেক ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন।






সম্পর্কিত সংবাদ

  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়