কিশোরকণ্ঠ “মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪” এর শুভ উদ্বোধন
ওয়ালীউল্লাহ :: কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহরের উদ্যোগে ‘‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪’’ এর শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবার) শহরের কাজী শামসুর রহমান মিলনায়তনে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর কর্তৃক আয়োজিত এই বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের সাতক্ষীরা শহরের চেয়ারম্যান আল মামুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ইমামুল হোসেন। ফাউন্ডেশনের সাতক্ষীরা শহরের সম্মানিত ভাইস-চেয়ারম্যান জনাব মেহেদী হাসান, শহর পৃষ্ঠপোষক জনাব নুরুন্নবী, সাদ্দাম হোসেন, আনিসুর রহমান ও আশিকুর রহমান সহ অন্যান্য স্কুল প্রতিনিধিবৃন্দ।
সাতক্ষীরা শহরের সর্ববৃহৎ বৃত্তি কার্যক্রম ‘‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪’’ আগামী ১৩ ডিসেম্বর ২০২৪ এ অনুষ্ঠিত হবে। এতে সাতক্ষীরা সদর উপজেলার অন্তর্ভূক্ত যেকোনো স্কুল ও মাদরাসার ৫ম থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করতে পারবে।
৫ম থেকে ১০ম শ্রেণী সকল ছাত্র-ছাত্রীদের (MCQ পদ্ধতিতে) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে (প্রত্যেক বিষয়ে ৫০ নাম্বার করে) সর্বমোট ২০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ ও জমা দানের সময়সীমা ৫ অক্টোবর থেকে ২৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত।
রেজিস্ট্রেশন করা যাবে প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে।
• সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ০১৯৫৬২০৩৫২৮
• সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ০১৩০২৩৬৪৩১৫
• সাতক্ষীরা পুলিশ লাইন স্কুল ০১৭৪৩৩৮৭৪৫৭
• রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ০১৫১৮৯৮৫৪১০
• নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ০১৭০৭১৪৯৭২৭
• সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ০১৭০৭১৪৯৭২৭
প্রয়োজনে যোগাযোগ: ০১৭৬২১০৪০১৭
আরো বিস্তারিত জানতে ভিজিট করুন—
“কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সাতক্ষীরা শহর” ফেইসবুক পেইজ।
সম্পর্কিত সংবাদ
প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ প্রিন্সিপালবিস্তারিত…
দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায়বিস্তারিত…


