৮ দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি রয়েছে : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক :: হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের আট দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশেষ একটি রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার ও দখলদারিত্বের সঙ্গে জড়িত ছিল। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রতিটি ঘটনারই বিচার হবে। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা জানান।বিএনপি মহাসচিব বলেন, দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। এবিস্তারিত…
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে শফিকুর রহমানের সাক্ষাৎ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। এতে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেব্যাপারেও উভয়েই অভিমত ব্যক্ত করেছেন। পাশাপাশি সাম্প্রতিক আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যাপারে কোরিয়া প্রজাতন্ত্র কিভাবে সহযোগিতা করতে পারেন, সেবিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছে জামায়াত। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ শেষে এসব কথা জানান শফিকুর রহমান। প্রায় এক ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে শফিকুর রহমানবিস্তারিত…
সব বিভাগেই বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণ
নিউজ ডেস্ক :: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাসে আরও বলাবিস্তারিত…
‘এই শহরে যে যত বেয়াড়া সে তত স্মার্ট’
নিউজ ডেস্ক :: রাজধানীর প্রবেশমুখগুলোতে লাগামহীন জ্যাম। সেই সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক জ্যামে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে জনজীবন অতিষ্ঠ। তবে গেল ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বেশ কয়েকদিন এই জ্যাম থেকে কিছুটা স্বস্তিরই আভাস মিলেছিল। কারণ সে সময় রাস্তায় ট্রাফিক সামলানোর দায়িত্ব নিয়েছিল শিক্ষার্থীরা। বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন এমনটাই মনে করেন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি বলেন, কিছুদিন আগে যখন ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছিল, সে সময়টাতে একদিন অফিসে দাঁড়িয়ে তিনতলা থেকে সে নিয়ন্ত্রণ কার্যক্রম অবাক হয়ে দেখছিলাম। দেখছিলাম, আমাদের অনিয়মের শহর ছুঁ মন্তরেবিস্তারিত…
জামায়াতের নানা প্রস্তাবনা সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য
নিউজ ডেস্ক :: সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধানে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্ত করাসহ রাষ্ট্র সংস্কারে সেক্টর অনুযায়ী আলাদা আলাদা ১০টি প্রস্তাবনা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (০৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবনা উপস্থাপন করেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। সংস্কারের প্রস্তাবনা তুলে ধরে ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক সংস্কার করতে হবে। বিচারবিভাগ সংস্কার করতে হবে। সুপ্রিম কোর্টের অধীনে আইন কমিশন গঠন করতে হবে। সাইবার নিরাপত্তাবিস্তারিত…
র্যাংকিংয়ে উন্নতি ফাহিমা-রাবেয়ার, অবনতি জ্যোতির
নিউজ ডেস্ক :: স্কটল্যান্ডকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করে বাংলাদেশ। ওই ম্যাচ জয়ে বড় ভূমিকা ছিল বোলারদের। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও বোলাররা ঠিকই ধারাবাহিকতা ধরে রাখেন। সেই সুবাদে টি-টোয়েন্টি বোলার র্যাংকিংয়ে দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুনের উন্নতি হয়েছে। মঙ্গলবার মেয়েদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। স্কটল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২০ রান খরচায় একটি উইকেট নেন রাবেয়া। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আরও কৃপণ বোলিং করেন ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার। ৪ ওভারে ১৫ রানে নেন একটি উইকেট। ধারাবাহিক পারফরম্যান্সে এক ধাপ এগিয়েবিস্তারিত…
১৩ মাস পর ‘তুমি যেখানে আমি সেখানে’
নিউজ ডেস্ক :: ‘নাগ পূর্ণিমা’ ছবিতে ব্যবহৃত গান ‘তুমি যেখানে আমি সেখানে’ কালজয়ী হয়ে গেছে। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘নাগ পূর্ণিমা’ ছবির সেই গানে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর। আর গানের দৃশ্যে দেখা গেছে সোহেল রানা ও ববিতাকে। তিন যুগ পর সেই গানের শিরোনামে ছবির কাজ শুরু করেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। গত বছরের মাঝামাঝি সময়ে সর্বশেষ ছবিটির শুটিংয়ের পর স্থগিত হয়ে যায়। সুখবর হচ্ছে, আবার শুরু হচ্ছে এই ছবির শুটিং। পূজার ছুটি শেষে এই ছবির শুটিং পুনরায় শুরু হবে, আজ মঙ্গলবার দুপুরে এমনটাই জানালেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। ‘তুমি যেখানে আমি সেখানে’বিস্তারিত…
শরীরে র্যাশ বা দানা দেখা গেলে যা করবেন
নিউজ ডেস্ক :: হঠাৎ করেই ঘুম থেকে উঠে দেখলেন শরীরের বিভিন্ন অংশে লাল লাল দানা উঠেছে। বুঝে উঠতে পারছেন না কীভাবে হলো, কেনই-বা হলো। এটাকে আমরা স্কিন র্যাশ বলে থাকি। শরীরে র্যাশ ত্বকের কোনো সমস্যা বা বিভিন্ন সংক্রমণ থেকে হতে পারে। র্যাশের ধরন ও কারণ অনুযায়ী চিকিৎসা ভিন্ন হতে পারে। কিছু সাধারণ চিকিৎসার মাধ্যমে প্রাথমিকভাবে কমানো যেতে পারে। ত্বক পরিষ্কার রাখা ঠান্ডা পানি দিয়ে আক্রান্ত স্থানের ত্বক ধুয়ে ফেলুন। ত্বকের র্যাশে চুলকানি থাকলে খুব বেশি ঘষাঘষি করবেন না। বেশি চুলকালে লোশন ব্যবহার করতে পারেনছবি: নকশা অ্যালার্জি এড়ানো নতুন প্রসাধনী, কাপড়েরবিস্তারিত…
পিএসসি চেয়ারম্যানসহ পদত্যাগ করলেন ১২ সদস্য
নিউজ ডেস্ক :: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করলেন। আজ মঙ্গলবার বিকেলে তিনি পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পিএসসি চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের ১২ জন সদস্য আজ পিএসসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রগুলো রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে। সোহরাব হোসাইন ২০২০ সালের ২১ সেপ্টেম্বর পিএসসির চেয়ারম্যান পদে যোগ দেন। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে। কয়েক দিন ধরে পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। ডিএনসিসিতে বড় নিয়োগ,বিস্তারিত…
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
নিউজ ডেস্ক :: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৮১ জন। মঙ্গলবার (০৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯৩ জন। তাদের মধ্যে ৯৬ জন পুরুষ ও ৯৭ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৮৯ জন। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। এই সময়ে ৯৭১ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। প্রতিবেদনে বলা হয়, সারা দেশে গত ২৪বিস্তারিত…


