বাংলালিংক কেয়ার সেন্টার থেকে আইফোন ১৬ কিনলে ৪৫,০০০ টাকার ভ্যালুব্যাক

    নিউজ ডেস্ক::নতুন আইফোন ১৬ সিরিজে আকর্ষণীয় অফার নিয়ে এসেছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিং । এখন, বাংলালিংক ই-শপ ও বাংলালিংক কেয়ার সেন্টার থেকে আইফোন ১৬ সিরিজের স্মার্টফোন কেনার ক্ষেত্রে ৪৫,০০০ টাকা পর্যন্ত ভ্যালু ব্যাক অফার গ্রহণের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ১২,০০০ মিনিট টকটাইম ও ৬০০ জিবি ডেটার বাৎসরিক বান্ডেল। আইফোন ১৬ ব্যবহারের অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে প্রতিমাসে ৩০ দিন মেয়াদী ১,০০০ মিনিট টকটাইম ও ৫০ জিবি ডেটা পাবেন ব্যবহারকারী। এছাড়াও, এই ভ্যালু ব্যাক অফারে আরও রয়েছে নির্ধারিত ব্যাংক অংশীদারের ক্ষেত্রে ২৫,০০০ টাকা ক্যাশব্যাক অথবা নির্ধারিত ব্যাংকের কার্ডে ক্রয়ের ক্ষেত্রে ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা অথবা নগদে ক্রয়ের ক্ষেত্রে ২৩,৫০০ টাকা পর্যন্ত ছাড়। একইসাথে, এই অফার গ্রহণকারী ক্রেতারা ই-সিমে ফ্রি কনভার্সন ও রোমিং রেজিস্ট্রেশন সুবিধা সহ বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সিগনেচার টায়ারে স্বয়ংক্রিয়ভাবে উন্নীত হওয়ার সুযোগ পাবেন। এই অফারটি নিশ্চিত করতে হলে ক্রেতাদের বাংলালিংক ই-শপ থেকে ২০,০০০ টাকা ডাউন-পেমেন্ট করতে হবে। অ্যাপলের সর্বশেষ ও সর্বাধুনিক প্রিমিয়াম পণ্যের যথাযথ ব্যবহারের মাধ্যমে ক্রেতাদের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই এই অফারটি নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “সেরা স্মার্টফোন ও নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গুরুত্বপূর্ণ ক্রেতাদের জন্য বিশেষ সব অফার সহ আইফোন ১৬ সিরিজ নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত, যা তাদের জন্য প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করবে। অসাধারণ সেবা এবং সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে ব্যবহারকারীদের সামগ্রিক ডিজিটাল অভিজ্ঞতা উন্নত করে তাদের ক্ষমতায়ন করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বাংলালিংক।” গ্রাহকদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ও অনন্য ভ্যালু নিশ্চিতকরণ এবং ডিজিটাল অগ্রগতি ত্বরান্বিত করতে বালালিংক সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। আরও বিস্তারিত জানতে বাংলালিংক ই-শপ ভিজিট করুন- https://eshop.banglalink.net/

ঢাবিতে ‌‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, শিবিরের প্রতিবাদ

নিউজ  ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো মাস্ক ও ক্যাপ পরে বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ১০ জনের একটি দল ঝটিকা মিছিল করেছে। মিছিলে তারা জয় বাংলাসহ, দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দেয়। বুধবার (২৩ অক্টোবর) ভোরে মধুর ক্যান্টিনের সামনে এই ঘটনাটি ঘটে। ঝটিকা মিছিল ও স্লোগানের ৪৬ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ১০ জনের একটি দল মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ চত্বরের দিকে যায়। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,বিস্তারিত…

আট অঞ্চলে ৮০ কি.মি বেগে ঝড় হতে পারে

নিউজ  ডেস্ক  ::দেশের আটটি অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে দুই নম্বর সংকেত। এছাড়া অন্যান্য অঞ্চলেও ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্রবিস্তারিত…

যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে রাষ্ট্রপতির বিষয়ে

 নিউজ  ডেস্ক :: রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের থাকা বা না–থাকার বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘প্রেসিডেন্টের পদত্যাগের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে সরকার।’ এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানিয়ে কয়েকদিন শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে।  সর্বশেষ আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনারবিস্তারিত…

নজিরবিহীন, পশ্চিমবঙ্গে একদিনে ৫৪ বাংলাদেশি আটক

একদিনে পশ্চিমবঙ্গের দুই সীমান্ত থেকে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্যটির পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), যা পশ্চিবঙ্গের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ না করলেও বাহিনীর দাবি, অনুপ্রবেশকারীরা নানা কারণে দেশ ত্যাগ করতে চেয়েছিল। তাদের মধ্যে অনেকেই আবার কাজের সন্ধানে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। মঙ্গলবার (২২ অক্টোবর) পশ্চিমবঙ্গ পুলিশের তথ্য মতে, ওসি মহম্মদ খুরশিদ আলমের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলায় দিবাগত রাতে গোপন অভিযান চালায়। এরপরই ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রানীতলা থানার অন্তর্গত নশিপুর গ্রাম থেকে ৪১ জন বাংলাদেশিকে আটক করেনবিস্তারিত…

‘সিন্ডিকেট ভাঙতে কৃষিবাজার তৈরির উদ্যোগ নেবে সরকার’

নিউজ  ডেস্ক  ::  সিন্ডিকেট ভাঙতে সরাসরি ভোক্তাদের কাছে কৃষকের পণ্যে পৌঁছে দিতে কৃষিবাজার তৈরির উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেগুনবাড়িতে ঢাকা শহরের ৫০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে সাধারণ ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, বন্যাসহ আরও কিছু কারণে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। সিন্ডিকেট কিংবা ফরিয়াদের মজুদসহ কারসাজির কারণে বাজারে দ্রব্যমূল্য ও জনদুর্ভোগ বাড়ে। এর বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে। কৃষক থেকে গ্রাহক পর্যায়ে পণ্যবিস্তারিত…

ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ভাবছে দক্ষিণ কোরিয়া

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ডেস্ক :: পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার শত্রুর তালিকায় অন্যতম প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। নিজের নিরাপত্তার জন্য ভাড়া করা মার্কিন সেনাদের ওপর নির্ভর করতে হয় সিউলের। এর মধ্যেই আরও আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে কে-পপের জন্য বিখ্যাত দক্ষিণ কোরিয়া। সিউলের কর্মকর্তারা জানান, তারা এবার সরাসরি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অংশ হতে পারেন। তবে এর পরিণতি কী হবে তা নিয়ে আশঙ্কা রয়েছে অনেকের মধ্যেই।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে এবার সরাসরি অস্ত্র সরবরাহ শুরু করতে পারে সিউল। রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য ইউক্রেনে উত্তর কোরীয় সেনা মোতায়েনের অভিযোগ আসারবিস্তারিত…

২০২৩ সালে দুবাই জিডিপি’তে এভিয়েশন খাতের অবদান ২৭ শতাংশ

নিউজ  ডেস্ক  :: এমিরেটস গ্রুপ এবং দুবাই এয়ারপোর্টস আজ দুবাই অর্থনীতিতে এভিয়েশন খাতের প্রভাব বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে সংখ্যাগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে এভিয়েশন খাত দুবাই অর্থনীতিতে অবদান রাখছে। আর্থিক ও যাত্রী প্রবৃদ্ধির ভিত্তিতে এভিয়েশন খাতের ঊর্ধ্বমূখী প্রবণতার একটি পূর্বাভাসও দেয়া হয়েছে প্রতিবেদনটিতে। বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিক্স কর্তৃক তৈরি এই প্রতিবেদনে এভিয়েশন খাত কীভাবে সরাসরি দুবাইয়ের অর্থনৈতিক কার্যক্রম বেগবান করছে এবং পরোক্ষভাবে সাপ্লাই চেন এবং স্থানীয় এভিয়েশন কর্মী বাহিনী কীভাবে আর্থিক খাত ইতিবাচকভাবে প্রভাবিত করছে, তা তুলে ধরা হয়েছে। দুবাই এভিয়েশন খাত দেশটিতে পর্যটনবিস্তারিত…

হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে

নিউজ  ডেস্ক  :: ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় এ সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে । হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। গতকাল বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতে চলতি বছরের ২৫ আগস্টে জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে ৩০ নভেম্বর তারিখের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদেরকে তিন লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে। প্রসঙ্গত,বিস্তারিত…

মারা গেছেন পর্দার ‘টারজান’

নিউজ  ডেস্ক  :: ‘টারজান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলি মারা গেছেন। ষাটের দশকে টেলিভিশন শোতে টারজান চরিত্রে অভিনয় করে সর্বাধিক পরিচিতি লাভ করেন তিনি। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৮৬ বছর। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। রন এলির মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, ‘পৃথিবী সর্বকালের সেরা একজন মানুষকে হারিয়েছে এবং আমি আমার বাবাকে হারিয়েছি।’মূলত ১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশন নেটওয়ার্কে টারজান সম্প্রচারিত হয়েছিল। এই সময়ে অভিনেতার বেশ কয়েকটি হাড় ভেঙে গিয়েছিল এবং তার নিজের স্টান্ট করার সময় তাকেবিস্তারিত…