আশাশুনিতে এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পিং উদ্বোধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশান ক্যাম্পেইন ২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পে সেন্ট্রাল ক্যাম্প উদ্বোধন করা হয়। পরে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা। এসময় উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন তার সাথে ছিলেন।
উপজেলার সকল ইউনিয়নে ২৪ অক্টোবর থেকে ১৩ দিন শিক্ষা প্রতিষ্ঠান ও ইপিআই ক্যাম্পে দু’ পর্যায়ে এই টিকা দেওয়া হবে। উদ্বোধনী দিনে ২১ টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়। টার্গেট ছিল ৫৮৬ জন, অর্জিত হয়েছে ৫৩৪ জনকে। উদ্বোধনী দিনে কোন কোন কেন্দ্রে (ক্যাম্পে) টিকা গ্রহনে অনীহা বা নেগেটিভ ধারনায় বেশ কিছু ছাত্রী টিকা নেয়নি বলে জানাগেছে। বুধহাটা ইউনিয়নের নৈকাটি দাখিল মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১২০ জন টার্গেট ছিল, কিন্তু ১২ জন টিকা গ্রহন করেনি। একেন্দ্রে সুপারভিশনের দায়িত্বে ছিলেন, হেলথ ইন্সপেক্টর (ইনচার্জ) আবু মুছা। টিকা প্রদান করেন স্বাস্থ্য সহকারী নাদিমুজ্জামান ও সৌরভ গুহ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা জানান, প্রতাপনগরের একটি মাদ্রাসা কেন্দ্রে ১৩ জনের টিকা দেওয়া হবে বলে রেজিস্ট্রেশন করানো হলেও বৃহস্পতিবার তারা টিকা নেয়নি। অসচেতনা দূর করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‍্যালি ও পথ সভা
  • আশাশুনিতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা