পাইকগাছায় দুই ইউপি সদস্যকে ধরে পুলিশের নিকট সোপর্দ

পাইকগাছা ( খুলনা )  প্রতিনিধি :: খুলনার পাইকগাছায় ঘের দখল ও চাঁদাবাজি মামলার আসামি দুই ইউপি সদস্যকে ধরে পুলিশের নিকট সোপর্দ করেছে বিএনপি। গ্রেপ্তার দুই জন লতা ইউনিয়নের মেম্বার ফেরদৌস ঢালী ও পুলুকেশ রায়। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বৈঠক শেষে বেরিয়ে আসলে উপজেলা পরিষদ চত্বরের মধ্যে থেকে দু‍‍`মেম্বারকে আটকে রাখে।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জানতে চাইলে লতা ইউপির নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান-১ মো. বাবলু সরদার জানান, সম্প্রতি ইউনিয়ন পরিষদের তিনজন প্যানেল চেয়ারম্যান নির্বাচন সংক্রান্ত ব্যাপারে  মহিলা মেম্বার চম্পা বেগম জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করনে। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও  মঙ্গলবার (২২ অক্টোবর) লতা ইউনিয়নের সকল মেম্বারদের উপস্থিতিতে অভিযোগের বিষয়ে শুনানীর দিন ধার্য্য করেন।
 ইউএনও মাহেরা নাজনীন নাজনীন বলেন, মিটিং শেষে মেম্বাররা চলে যান। নিচে কি হয়েছে তা তো আমি দেখিনি। তবে শুনেছি নিচে গেলে কারা এক মেম্বারকে ধরে নিয়ে গেছে। বিষয়টি আমি সাথে সাথে থানার ভারপ্রাপ্ত ওসিকে জানিয়েছি।
পুলিশ পরিদর্শক ( তদন্ত )  তুষার কান্তি দাস জানান, ২০১৮ সালের ঘের দখল ও চাঁদাবাজী মামলার এজাহারনামীয় দু‍‍`আসামিকে বাদীপক্ষের লোকজন ধরে থানায় দিয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।





সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত