সাংবাদিক টুটুলের দাফন সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি::: সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানীত সদস্য, দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি স.ম তাজমিনুর রহমান টুটুলের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার ২৫ অক্টোবর বাদ জুম্মা আশাশুনি উপজেলার সোভনালী ইউনিয়েনের সরাফপুর তার গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের আমির ও সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যাক্ষ শহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, নির্বাহী সদস্য আক্তারুজ্জামান বাচ্চু, সদস্য শহিদুল ইসলাম, আব্দুল আলিম, এবিএম মোস্তাফিজুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, খন্দকার আনিসুর রহমান, হাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সাংবাদিক আল ইমরান, মৃণালসহ জেলার  বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‍্যালি ও পথ সভা
  • আশাশুনিতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
  • আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির