গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু….

নিউজ  ডেস্ক  ::  হুট করে আলোচনায় পাভেল। তাকে কি গ্রেপ্তারে করা হয়েছে? ফেসবুকের একটি পোস্ট এর জেরে এমন প্রশ্নের উদ্রেক।  ব্যাচেলর পয়েন্টের আলোচিত অভিনেতা নোয়াখালীর বজরা বাজারের জাকির। যে কি না মোবাইলে গান ও ভিডিও ডাউনলোড করে দেন।  এই একমাত্র চরিত্র অভিনেতা পাভেলকে ব্যাপক খ্যাতি এনে দেয়, পাভেলের পরিবর্তে মানুষজন তাকে বজরা বাজারের জাকির বলে ডাকতে শুরু করে। ব্যাচেলর পয়েন্ট থেকে কাজল আরেফিন অমির একাধিক নাটকে অভিনয় করে নিজের জাত চেনান। মঙ্গলবার দুপুরে পাভেল ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায় তার দুই দিকে পুলিশ। ছবিটি শাহ জালাল আন্তর্জাতিকবিস্তারিত…

সাকিব আল হাসানের বাবাকে গ্রেপ্তার দাবি ছাত্রদল সম্পাদকের

নিউজ  ডেস্ক  ::  মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবাকে কেন হত্যা মামলায় আসামি করা হয়নি— এই প্রশ্ন তুলে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। আজ বুধবার বেলা ১১টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই প্রশ্ন করেন। নাছির উদ্দিন বলেন, ৪ আগস্ট মাগুরা শহরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নির্বিচার চালানো গুলিতে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (রাব্বী) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন নিহত হন। সেদিন ঘটনার নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন সাকিব আলবিস্তারিত…

৮ জেলায় নতুন ডিসি

নিউজ  ডেস্ক  :: দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর। আজ বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব পদমর্যাদার আট কর্মকর্তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  প্রজ্ঞাপন অনুযায়ী, পরিকল্পনা বিভাগের উপ-প্রধান আফরোজা আকতার চৌধুরীকে জয়পুরহাট, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহী, নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া অর্থ বিভাগের উপ-সচিববিস্তারিত…

জেনে নিন কাঁচামরিচ খাওয়ার আশ্চর্য সুফল

নিউজ  ডেস্ক  :: আমাদের সবার প্রতিদিনের খাবারের তালিকায় প্রায়ই কাঁচামরিচ থাকে। আমাদের স্বাদের জন্য কাঁচামরিচ খেয়ে থাকলেও কাঁচামরিচের আছে অনেক গুণ। এই কাঁচামরিচ আমাদের ত্বকের বলিরেখা দূর করতে অথবা ক্যালরি বার্ন করতেও সহায়তা করে। ক্যাপসিসিন নামক উপাদানের কারণে মরিচ ঝাল হয়। আর এই একই উপাদান শরীরের মেটাবলিজমের গতি বাড়াতে সাহায্য করে। যার ফলে সহজে ওজন নিয়ন্ত্রণ করা যায়। বাল্টিমোরে বায়োফিজিক্যাল সোসাইটির প্রকাশিত এক গবেষণা রিপোর্টে এ কথা জানানো হয়েছে। ইয়াওমিং ইউনিভার্সিটির গবেষকদের মতে, মোটা মানুষের মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে আনতে ক্যাপসিসিন খুবই কার্যকর। ক্যাপসিসিনের এই গুণ ওজন নিয়ন্ত্রণের একটি হাতিয়ারবিস্তারিত…

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষা উপদেষ্টার বিবৃতি

নিউজ  ডেস্ক  ::  ঢাকার সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট আন্দোলন প্রসঙ্গে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এক বিবৃতি দিয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সিনিয়র তথ্য অফিসার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা এবং বিভিন্ন শিক্ষক সংগঠন নানা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় পাওয়া শিক্ষা খাতে শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে। এ সব দাবি-দাওয়ার মধ্যে ন্যায্য-অন্যায্য এবং কিছুক্ষেত্রে পরস্পরবিরোধী দাবিও আছে। একটি বৈষম্যবিরোধীবিস্তারিত…

দীপাবলিতে আসছেন আয়ুষ্মান-রাশমিকা

নিউজ  ডেস্ক  ::  ভারতীয় দুই জনপ্রিয় তারকা আয়ুষ্মান খুরান্না ও রাশমিকা মান্দানা জুটি বাঁধতে যাচ্ছেন। নতুন ছবির নাম ‘থামা।’ ভয়ংকর হরর গল্পের সিনেমার ঘোষণা এসেছে। আসছে ২০২৫ সালে দীপাবলিতে মুক্তি পাবে এটি। খবর : টাইমস অব ইন্ডিয়া প্রযোজনা করবেন দীনেশ বিজন। তার প্রযোজনায় ‘স্ত্রী’ এবং ‘মুঞ্জ্যা’র মতো সফল সিনেমা নির্মিত হয়েছে। নতুন সিনেমাতেও চমক থাকবে বলে ধারণা।‘থামা’ সিনেমাটি তারকা নির্ভর করতে চাইছেন পরিচালক আদিত্য সারপোতদার। এতে আয়ুষ্মান-রাশমিকা ছাড়াও প্রখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল এবং নওয়াজউদ্দিন সিদ্দিকীকেও দেখা যাবে। দীনেশ বিজন সিনেমার একটি পোস্টার সামনে এনে বলেছেন, তাদের একটি প্রেমের গল্প দরকারবিস্তারিত…

‘লেবাননের যোদ্ধাদের নতুন প্রধান বেশি দিন টিকবেন না’

নিউজ  ডেস্ক  ::  আন্তর্জাতিক ডেস্ক  ::  ‘লেবাননের যোদ্ধাদের নতুন প্রধান বেশি দিন টিকবেন না’। লেবাননে ইসরায়েলের হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অস্তিত্ব সংকটের মুখে। নিহত হয়েছেন তাদের সাবেক প্রধান হাসান নাসরুল্লাহও। এরপর কিছু দিন অতিবাহিত হওয়ার পর নতুন প্রধান হিসেবে নাইম কাসেমের নাম ঘোষণা করেছে প্রতিরোধ যোদ্ধারা। এবার তাকেও হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। বলেছে, তিনি দীর্ঘদিন এ পদে থাকতে পারবেন না। মঙ্গলবার (২৯ অক্টোবর) হিজবুল্লাহ জানিয়েছে, গোষ্ঠীটির নতুন প্রধান হয়েছেন নাইম কাসেম। তিনি এর আগে গোষ্ঠীটির ডেপুটি ছিলেন। তাকে সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর স্থলাভিষিক্ত করা হয়েছে। কাসেম তার ‘হিজবুল্লাহর নীতি ওবিস্তারিত…

অন্তর্বর্তী সরকারের ভিন্ন রাজনৈতিক এজেন্ডা নেই, বিশ্বাস মির্জা ফখরুলের

নিউজ  ডেস্ক  ::  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকারের ভিন্ন কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। দেশবাসীর আপনাদের প্রতি সমর্থন রয়েছে। এই জায়গা যেন নষ্ট না হয়, সে ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টি – এনপিপির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকার যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। একইসঙ্গে সেসব রাজনৈতিক দলকে শ্রদ্ধা জানান তিনি, যারা গত ১৬বিস্তারিত…

‘কোনো কিছু লুকাতে চাই না’

নিউজ  ডেস্ক  ::  ৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজুর নুর ইমরান। সিরিজ মুক্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে হইচইয়ের পক্ষে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। যেখানে পরিচালক অনম বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পরীমনি, ‘রঙিলা কিতাব’ এর লেখক কিঙ্কর আহসানসহ অনেকে। প্রথমবার ওয়েব সিরিজে কাজ করছেন, সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ সময় পরী বলেন, নায়িকা টায়িকা বুঝি না। আমি একজন মানুষ। মানুষ হয়ে আসছি, মানুষ হয়ে যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে, তারমধ্যে কোনো রাখঢাকবিস্তারিত…

অন্তিম মুহূর্তে রোনালদোর পেনাল্টি মিস, কিংস কাপ থেকে বিদায় নাসরের

নিউজ  ডেস্ক  ::  আল নাসর ১-০ গোলে পিছিয়ে। ম্যাচের নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ও শেষের পথে। এমন সময়ে পেনাল্টি পেলো নাসর, যথারীতি সেটা নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আত্মবিশ্বাসের সঙ্গে শট নিলেও সেটা উড়ে গেল ক্রসবারের ওপর দিয়ে! কিছুক্ষণ পরই রেফারির শেষ বাঁশি, নাসর বিদায় নেয় সৌদি কিংস কাপের শেষ ষোলো থেকে। মঙ্গলবার সৌদি কিংস কাপের শেষ ষোলোর ম্যাচে ঘরের মাঠে আল তাউনের বিপক্ষে ১-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে আল নাসর। ৭১তম মিনিটে গোল করে আল তাউনকে এগিয়ে নেন ওয়ালিদ আল-আহমেদ। সেই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান। ৯০ মিনিটবিস্তারিত…