ঢাকাসহ ছয় বিভাগে বৃষ্টির আভাস

   নিউজ ডেস্ক ::  ঢাকাসহ দেশের ছয় বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৩০ অক্টোবর) আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টিবিস্তারিত…

দেবহাটায় সাউদি ডিলারশীপ শাখা উদ্বোধন

এমএ মামুন :: দেবহাটার সখিপুরে সাউদি ডিলারশীপ শাখা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২টায় সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে^ অবস্থিত ঈশিকা অটো’র নতুন সংযোজন এ ডিলারশীপ শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনের শুরুতে দোয়া অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভা এবং কেক ও ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন ঘোষণা করেন ডিজিএম ইখতিয়ার হোসেন। অনুষ্ঠানে সাউদি ডিলার ও ঈশিকা অটো’র পরিচালক আনারুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বি.বি.এম.এলটি ডিজিএম ইখতিয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন লুব্রিকেন্ট অপারেশন এজিএম মাহবুবুর রহমান, লুব্রিকেন্ট এজিএম একরামুল হক, আর.এফ.এল এক্সক্লুসিভের ডেপুটি ম্যানেজার বনি আমিন, জোনাল ম্যানেজারবিস্তারিত…

কলারোয়ায় বিদেশী মদ ও ফেনসিডিল সহ আটক ১

  নিউজ ডেস্ক:: সাতক্ষীরা মদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কলারোয়া থানার বোয়ালিয়া গ্রাম থেকে ফেনসিডিল ও বিদেশী মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার ২৯ অক্টোবর সকাল সাড়ে ৭ টার দিকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।তার নাম রফিকুল ইসলাম(৩৩), সে বোয়ালিয়া গ্রামের রইচ উদ্দীন গাজির ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, গোপনসুত্রে খবর পেয়ে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক মোল্ল্যা মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টিম বোয়ালিয়া হরিনা সড়কের হরিনা ব্রিজের পাশের্^ অবস্থান নেয়। সকাল ৭ টা ৪৫ মিনিটের সময় আসামী রফিকুল একটি প্লাস্টিক বস্তা নিয়ে ব্রিজের উপর আসা মাত্রই টিমের সদস্যরা তাকেবিস্তারিত…

শাহরুখের জন্মদিনের পার্টিতে অতিথি থাকছেন যারা

বলিউডের কিং খান শাহরুখের বয়স যে ষাট ছুঁই ছুঁই, তা বোঝা কঠিন। যে শাহরুখ এখনও একবার হাসলে ঝড় ওঠে আট থেকে আশির নারী হৃদয়ে, সেই শাহরুখই পা দেবেন এবার উনষাটে! আগামী ২ নভেম্বর ৫৮ বসন্ত পার করবেন বলিউড বাদশাহ। আর সে উপলক্ষ্যেই এবার বড় এক পার্টির আয়োজন করছেন নিজের বাসা মান্নাতে। শোনা যাচ্ছে শাহরুখ এত বড় এক পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা। সূত্রের খবর অনুযায়ী, শাহরুখের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি। যার মধ্যে রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকাবিস্তারিত…

ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা, নিহত ১

  নিউজ  ডেস্ক  :: ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মালোত শহরে হিজবুল্লাহর এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী ও জরুরি সেবা সংস্থা রকেট হামলায় প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছে। হিজবুল্লাহর হামলার সময় মালোত শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। হামলার পর ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান অ্যাডাম ডেভিডের এক বিবৃতিতে বলা হয়, ‌‌‘‘আমরা একজন সংজ্ঞাহীন পুরুষকে পেয়েছি; যার কোনও হৃদস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাস ছিল না। তার শরীরে গুরুতর জখম ছিল। পরে আমরা তাকে মৃত ঘোষণা করেছি।’’ ইসরায়েলি সামরিকবিস্তারিত…

শপথ নিলেন সাতক্ষীরা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল

নিউজ ডেস্ক :: ২০২৫-২০২৬ সেশনের জন্য সাতক্ষীরা জেলা জামায়াতের নতুন আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। কেন্দ্রীয় আমীরের পক্ষে নবনির্বাচিত আমীরের শপথ পড়ান মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় নেতা মাষ্টার শফিকুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, খুলনাবিস্তারিত…

কাদাকাটিতে শত্রুতা করে যাতায়াতের পথ বন্ধ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কাদাকাটিতে পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘ ৩০ বছরের যাতায়াতের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে জানাগেছে, কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি গ্রামে তারাপদ সরকারের ছেলে গোবিন্দ সরকার, বিষ্ণুপদ সরকারের ছেলে জামিনী সরকার, একই এলাকার প্রবীর সরকার, কিংকর সরকার, নিরাপদ সরকার ও পংকজ সরকার জোকসাজস করে গত শুক্রবার সকাল ৮ টার দিকে গ্রামের  প্রায় ২০ টি পরিবারের যাতায়াতের পথ বন্দ করে দেয়। ফলে পরিবারের সদস্যরা এক প্রকার গৃহবন্দী হয়ে পড়ে্। আটকে পড়া মানুষগুলো যাতয়াতের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে। এব্যাপারেবিস্তারিত…

আশাশুনিতে ২ সাবেক ও বর্তমান চেয়ারম্যান আটক

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে এক পদত্যাগকারী ও এক বর্তমান ইউপি চেয়ারম্যানকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে পুলিশ আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এস এম হোসেনুজ্জামানকে দয়ারঘাট মৎস্য সেট থেকে গ্রেফতার করেন। গতকাল মঙ্গলবার তাকে গোয়ালডাঙ্গায় বিএনপি অফিস ভাংচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে। অপরদিকে গত রোববার (২৭ অক্টোবর) গভীর রাতে সাতক্ষীরা সদর থেকে খাজরা ইউনিয়ন পরিষদের পদত্যাগকারী চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে আটক করে পুলিশ। আটককৃত শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-মসাধারণ সম্পাদক।বিস্তারিত…

আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ পিনাকী রঞ্জন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকার, ফরেস্টার রেজাউল করিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, প্রতাপনগর চেয়ারম্যান হাজী আবু দাউদবিস্তারিত…

স্বৈরাচারের দোসররা যেন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই আমরা একমত পতিত স্বৈরাচার-মাফিয়া সরকারের বেনিফিশিয়ারিদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় রেখে অন্তবর্তীকালীন সরকারের লক্ষ্য অর্জন সহজ হবে না। আজ (মঙ্গলবার) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। তারেক রহমান বলেন, নিজেদের স্বার্থ হাসিল করতে পতিত পরাজিত শক্তি দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করত। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের কোনো একটি ঘটনার বিচার করেনি তারা। যারা অপকর্মের সাথে জড়িত তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ধর্মপ্রাণ মানুষদেরবিস্তারিত…