‘কোনো কিছু লুকাতে চাই না’

নিউজ  ডেস্ক  ::  ৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজুর নুর ইমরান। সিরিজ মুক্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে হইচইয়ের পক্ষে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। যেখানে পরিচালক অনম বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পরীমনি, ‘রঙিলা কিতাব’ এর লেখক কিঙ্কর আহসানসহ অনেকে।

প্রথমবার ওয়েব সিরিজে কাজ করছেন, সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ সময় পরী বলেন, নায়িকা টায়িকা বুঝি না। আমি একজন মানুষ। মানুষ হয়ে আসছি, মানুষ হয়ে যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে, তারমধ্যে কোনো রাখঢাক আমি রাখতে চাই না। যেমন এই প্রেম বলো, বিয়ে বলো, বাচ্চা বলো, ডিভোর্স বলো এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো- এই বয়স লুকানোটা আমার কাছে অনেকটা আরোপিত বিষয় মনে হয়।

আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা, আমি তাই। এদিকে গতকাল এ সিরিজটির ট্রেলার প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন পরীমনি। অনেকেই বলছেন, পরীমনি নিজেকে ভেঙে চুড়ে এখানে অভিনয় করেছেন। একেবারে নতুন এক চরিত্র। আবার অনেকে পরীমনির এমন চরিত্রে অভিনয় করাটাকে স্বাগত জানিয়েছেন।

সূত্র : মানবজমিন নিউজ






সম্পর্কিত সংবাদ

  • সালমান শাহ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
  • ৪০ বছরের পথচলা শেষ, বন্ধ হচ্ছে এমটিভি
  • বক্স অফিসে ‘কান্তারা চ্যাপ্টার ১’ এর আয় কত
  • ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ
  • ‘বিগ বস ১৯’-এ আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন সালমান!
  • বাইফা অ্যাওয়ার্ড পেলেন তানিয়া আফরিন
  • বউ বাইক কনফিউশন
  • ইসরায়েলি অভিনেত্রীর সিনেমা নিষিদ্ধ