বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্ক ছাড়ের আরও ২ লাখ ৩১ হাজার ডিম আমদানি
বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাড়ে ৭ টাকা দরের আরও দুই লাখ ৩১ হাজার ৮৪০ পিস মুরগির ডিম আমদানি হয়েছে। এ নিয়ে গত বছরের ৫ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত ছয় চালানে ১২ লাখ ২১ হাজার ১৫০ পিস ডিম আমদানি করা হয়। আমদানি করা এসব ডিম এখন ২৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ শুল্ককর দিয়ে ছাড়পত্র হবে। ১৫ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন আমদানিকারকরা। ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজারে দাম কমাতে ১৭ অক্টোবর এক আদেশে শুল্ক কমিয়ে দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতেবিস্তারিত…
শ্যামা-কালী পূজার মন্ডপ পরিদর্শনে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ
খুলনা প্রতিনিধি :: শারদীয় দুর্গোৎসবের পর দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্যামা-কালী পূজা উপলক্ষে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভার বিভিন্ন পূজা মÐপ পরিদর্শনে যান ও পূজা-অর্চনাদির খোঁজ-খবর নেন। এ সময়ে নেতৃবৃন্দ বলেন, এ বছর জেলার সহস্রাধিক পূজা মন্ডপে শ্যাম-কালী পূজার দিনে দীপাবলী উৎসবও পালন হবে। দীপাবলীর উৎসবের আলোয় আলোকিত হয়ে অকল্যাণ থেকে কল্যাণের দিকে ধাবিত হওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীদের আহŸান জানানো হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জীবন থেকে সকল দুঃখ-কষ্ট মুছে গিয়ে নতুন আলোয় ভরে উঠুক প্রাণ, মায়ের কৃপা বর্ষিত হোক সবার জীবনে, বয়ে আনুক সুখ-সমৃদ্ধিবিস্তারিত…
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ ৩টি সভা অনুষ্ঠিত
কলারোয়া প্রতিনিধি :: কলারোয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ পৃথক তিনটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টা থেকে পৃথক পৃথক তিনটি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পর্যায়ক্রমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. জহুরুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ্ আল ইমরান, থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সাব-রেজিস্ট্রার ইমরুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, সমাজসেবা অফিসার নূরে আলমবিস্তারিত…
সিনিয়র আইআরজিসি কমান্ডার ইসরাইলের জন্য আরও বড় ধাক্কা ও চমক অপেক্ষা করছে
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক :: ইসরাইলের বিরুদ্ধে নতুন চমক ও বড় ধরণের হামলার ইঙ্গিত দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন উচ্চপদস্থ কমান্ডার। আইআরজিসির কো-অর্ডিনেশন অ্যাফেয়ার্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাঘদি মঙ্গলবার এ ইঙ্গিত দেন। তিনদিন আগে ইরানি সামরিক স্থাপনার ওপর ইসরাইলের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়া হিসেবে নাঘদি বলেন, ‘ইসরাইলের জন্য আগামী দিনগুলোতে আরও কঠোর হামলা অপেক্ষা করছে। ইরানের নতুন পদক্ষেপ ও কৌশল ইসরাইলকে দারুণভাবে চমক দেবে। ইসরাইল আরও বড় পরাজয়ের সম্মুখীন হবে’। আইআরজিসির এই কমান্ডার আরও জানান, গাজা ও লেবাননে প্রতিরোধ বাহিনী বিশ্বজুড়ে ইসরাইলের পৃষ্ঠপোষকদের দুর্বল করেবিস্তারিত…
ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীনে চাকরি সুযোগ
নিউজ ডেস্ক :: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড, টঙ্গী, গাজীপুর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: আধা–দক্ষ শ্রমিক (শিক্ষানবিশ) গ্রেড–৪ পদসংখ্যা: ৯ যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। পাঞ্চিং/গ্রাইন্ডিং অ্যান্ড স্ট্রপিং/ইনজেকশন মোল্ডিং মেশিন/ রেজর অ্যাসেম্বলিং মেশিন/পাউচ প্যাকিং মেশিন/ ব্লিস্টার প্যাকিং মেশিন/ লেদ মেশিন/ সারফেস গ্রাইন্ডিং মেশিন পরিচালনার কাজে অভিজ্ঞতাসম্পন্ন। কারিগরি বা ট্রেড কোর্স (মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল) অভিজ্ঞতা অথবা রেজর ব্লেড ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে নূন্যতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতেবিস্তারিত…
আলফায় স্ক্রিন শেয়ারে আলিয়া, অ্যাকশনে ধরা দেবেন হৃতিক
নিউজ ডেস্ক :: ২০১৯ সালে ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’-এ এজেন্ট কবিরের চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। ফের একবার একই রকম চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এ অভিনেতাকে। স্পাই ইউনিভার্স প্রযোজিত আসন্ন সিনেমা ‘আলফা’য় ক্যামিও অভিনয় করতে চলেছেন হৃত্বিক রোশন। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী আলিয়া ভাট। স্পাই ইউনিভার্সের কিছু সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘পাঠান’, ‘এক থা টাইগার’। এবার সে তালিকায় যোগ হতে চলেছে ‘আলফা’। ওয়ার সিনেমায় কবিরের চরিত্রে অভিনয় করেছিলেন হৃত্বিক রোশন। ওই একই সিনেমায় খালিদের চরিত্রে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ। এবার ‘আলফা’বিস্তারিত…
বাবা সেলিম খানের নিরাপত্তায় যা করলেন সালমান
নিউজ ডেস্ক :: লরেন্স বিষ্ণোইদের নিশানায় সালমান খান। একের পরে এক হুমকি পেয়েই যাচ্ছেন ভাইজান। কোনোভাবেই তাকে স্বস্তি দিতে প্রস্তুত নয় বিষ্ণোই গোষ্ঠী। তাকে নিয়ে বার বার ক্ষোভ উগরে দিয়েছেন বিষ্ণোই সম্প্রদায়ের মানুষও। এসবের মধ্যেই গত শুক্রবার ফের হুমকি ফোন পান সালমান। পরে জানা যায় ২০ বছর বয়সি নয়ডার এক যুবক তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে। পরপর এতগুলো ঘটনা ঘটে যাওয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপেই রয়েছেন সালমান। বুলেটরোধী গাড়িতে প্রায় ৬০জন নিরাপত্তারক্ষী নিয়ে চলাফেরা করতে হচ্ছে তাকে। চিন্তায় রয়েছেন পরিবারের অন্য সদস্যেরা। এর মধ্যেই বাবাবিস্তারিত…
ড্রোন হামলার ভয়ে ছেলের বিয়ে পেছাতে চান নেতানিয়াহু
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক :: প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহুমুখী যুদ্ধ এবং ড্রোন হামলার মধ্যে নিরাপত্তা উদ্বেগের কারণে তার ছেলে অ্যাভনারের আসন্ন বিয়ে স্থগিত করতে চান। আগামী ২৬ নভেম্বর তেল আবিবের উত্তরে শ্যারন অঞ্চলের রনিট ফার্মে আভনার নেতানিয়াহুর বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, গাজা ও লেবাননে যুদ্ধ এবং হিজবুল্লাহর ড্রোন হামলার হুমকির মুখে নেতানিয়াহু নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তার ছেলে আভনার আসন্ন বিয়ে স্থগিত করতে চান। ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম কান নেতানিয়াহুর সহযোগীদের বরাত দিয়ে জানায়, নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি করা হলে অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।বিস্তারিত…
শিশুদের লালন-পালনের জন্য সেরা ৫ দেশ
নিউজ ডেস্ক :: নিজের ও পরিবারের উন্নত জীবনের জন্য অনেকে নিজ দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন । সেক্ষেত্রে তাদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়- কোন দেশটি তার সন্তানকে লালন পালনের জন্য সবচেয়ে উপযোগী হবে? এ ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য দেশগুলোর র্যাঙ্কিং আপনার জন্য সহায়ক হতে পারে। তবে এই র্যাঙ্কিং দেশগুলোর গড় আয় বা আর্থিক স্থিতিশীলতা ভিত্তিতে করা হয়নি, বরং গুরুত্ব দেওয়া হয়েছে শিশুদের স্বাস্থ্য, মানসিক প্রশান্তি, শিক্ষার গুণগত মান, পারিবারিক ছুটির নীতির ওপর। এমনকি কোন দেশগুলোয় সবুজের সমারোহ এবং শিশুদের জন্য যথেষ্ট খেলার মাঠ রয়েছে, সেই প্রশ্নওবিস্তারিত…
গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু….
নিউজ ডেস্ক :: হুট করে আলোচনায় পাভেল। তাকে কি গ্রেপ্তারে করা হয়েছে? ফেসবুকের একটি পোস্ট এর জেরে এমন প্রশ্নের উদ্রেক। ব্যাচেলর পয়েন্টের আলোচিত অভিনেতা নোয়াখালীর বজরা বাজারের জাকির। যে কি না মোবাইলে গান ও ভিডিও ডাউনলোড করে দেন। এই একমাত্র চরিত্র অভিনেতা পাভেলকে ব্যাপক খ্যাতি এনে দেয়, পাভেলের পরিবর্তে মানুষজন তাকে বজরা বাজারের জাকির বলে ডাকতে শুরু করে। ব্যাচেলর পয়েন্ট থেকে কাজল আরেফিন অমির একাধিক নাটকে অভিনয় করে নিজের জাত চেনান। মঙ্গলবার দুপুরে পাভেল ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায় তার দুই দিকে পুলিশ। ছবিটি শাহ জালাল আন্তর্জাতিকবিস্তারিত…


