ফের ৫ কোটি টাকা দাবি করে সালমানকে হত্যার হুমকি
নিউজ ডেস্ক :: এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হত্যার হুমকি পেলেন বলিউড ভাইজান সালমান খান। মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোলরুমে মেসেজ পাঠিয়ে সেখানে বলা হয়, বেঁচে থাকতে চাইলে পাঁচ কোটি দিতে হবে অথবা আমাদের (বিষ্ণোইদের) মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান। আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে। দশেরার দিন বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়। পূর্ব বান্দ্রায় বাজি ফাটাচ্ছিলেন এনসিপি নেতা। সেই সময়ই তার উপরে দুষ্কৃতীদের হামলা হয়। আচমকাই ঘটনাস্থলে হাজির হয় তিন দুষ্কৃতী। তারা লাগাতার গুলি চালাতেবিস্তারিত…
প্রথমবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা
নিউজ ডেস্ক :: মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) প্রকাশ করেছে আইসিসি। ২০২৫-২০২৯ চক্রে ৪০০-এর বেশি ম্যাচ খেলবে দলগুলো। ২০২২ সালের মে থেকে শুরু হওয়া এফটিপি’র চলতি চক্র শেষ হবে ২০২৫ সালের এপ্রিলে। তারপর শুরু হবে নতুন চক্র। সেখানে বাংলাদেশের মেয়েদের জন্য আছে দারুণ সুখবর। প্রথমবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। ২০২২-২৫ চক্রের মতো এই চক্রেও ৮টি ওয়ানডে সিরিজে খেলবেন তারা। প্রত্যেক সিরিজেই থাকবে তিনটি করে ওয়ানডে। অর্থাৎ ২০২৫-২৯ চক্রেও আট সিরিজে ২৪টি খেলবে বাংলাদেশের মেয়েরা। আগের চক্রে উইমেন্স চ্যাম্পিয়নশিপে দল ছিল ১০ টি। এবারবিস্তারিত…
ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু
ম ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের নির্দেশে মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে সোমবার (৪ নভেম্বর) নিরাপত্তামূলক এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টা থেকে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ঢাকা মহানগরীর হাজারীবাগের বসিলা, কোতোয়ালীর বাবুবাজার, শ্যামপুরের পোস্তগোলা ব্রিজ, যাত্রাবাড়ীর সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তায় (কমলাপুর), দারুস সালামের গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ব্রিজবিস্তারিত…
সাতক্ষীরা সদর থানার নবাগত ওসির সঙ্গে ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সদর থানার নবাগত ওসি শামিনুল হক’র সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছে। রবিবার (৩ নভেম্বর) রাতে সদর থানায় এ সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অন্যতম সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আনিসুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন,সেক্রেটারি হাফেজ নজরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা মনিরুল ইসলাম ফারুকী,মাওলানা ওসমান গনিসহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ । এসময় নবাগত ওসি জামায়াত নেতৃবৃন্দসহ সাতক্ষীরাবিস্তারিত…
কলারোয়ার চেঁড়াঘাটে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: কলারোয়ার চেঁড়াঘাটে এক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) সাতক্ষীরার কলারোয়া উপজেলার চেঁড়াঘাট ৬গম্বুজ জামে মসজিদের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিকী এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র মসজিদের সভাপতি মোঃ খান জাহান আলী ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল।
ঐক্যবদ্ধ ভূমিকা নিতে ব্যর্থ হলে দেশি-বিদেশী আগ্রাসন দেশকে ধ্বংস করে দিতে পারে
ডেস্ক রিপোর্ট :: ৩ নভেম্বর রবিবার কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম এর সভাপতিত্বে জেলা ও উপজেলা নেতৃবৃন্দদের নিয়ে মোল্লা তেঘরিয়ায় অবস্থিত আবদুল ওয়াহিদ (রাহি.) অডিটোরিয়ামে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসীনসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসাইন বলেন, “গত ৫ আগষ্ট ঙ্স্বরাচার পতনের পর জনগণ বুঝতে পেরেছে জামায়াতে ইসলামী একটিবিস্তারিত…
মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে ফখরুলের থাপ্পড়
নিউজ ডেস্ক :: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়া ডা. শাহাদাত হোসেনকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মেজাজ হারিয়ে দলীয় এক কর্মীকে থাপ্পড় দিয়ে বসেন তিনি। রোববার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সরেজমিনে দেখা গেছে, রোববার বেলা ১২টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানতে আসেন বিএনপির হাজারো নেতাকর্মী। এই সময় মাজারের প্রবেশমুখে নেতাকর্মীরা হুড়োহুড়ি শুরু করলে কয়েকজন গিয়ে মির্জাবিস্তারিত…
দেবহাটার ইউএনও-ওসি’র সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মতবিনিময় বিনিময়
এমএ মামুন :: দেবহাটার উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও নবাগত পুলিশ পরিদর্শক নূর মোহাম্মাদ এর সাথে শুভেচ্ছা এবং মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজের নের্তৃত্বে প্রথমে অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ ও পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জমানের সাথে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসমসয় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সাতক্ষীরা সরকারি কলেজের নাজমুল হোসেন রনি, আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র নাহিদ হোসেন, সরকারি খান বাহাদুর আহছানবিস্তারিত…
বিভাগীয় শ্রেষ্ট সমবায় পুরস্কার পেলেন নলতার পরিবেশ ও কৃষি সমবায় সমিতি
এমএ মামুন :: জাতীয় সমবায় দিবসে কৃষি ভিত্তিক/সার্বিক উন্নয়ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে মনোনীত শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার পেয়েছে কালিগঞ্জের নলতার পরিবেশ ও কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড। শনিবার খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত থেকে নলতার পরিবেশ ও কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সিইও আশরাফুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, আঞ্চলিক সমবায়বিস্তারিত…
আদানির আল্টিমেটাম, ৭ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
নিউজ ডেস্ক :: বাংলাদেশকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে আদানি পাওয়ার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৭ নভেম্বরের মধ্যে বাংলাদেশ ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে আদানি পাওয়ার। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর বকেয়া পরিশোধের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কৃষি ব্যাংকের মাধ্যমে ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল। কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তিতে উল্লেখিত শর্ত পূরণ করেনি বিপিডিবি। বকেয়া পরিশোধে বিলম্বের কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড গতবিস্তারিত…


